Asia Cup 2023: রিজার্ভ ডে-তেও বৃষ্টির আশঙ্কা, জেনে নিন সোমবার সকালে কলম্বোর আবহাওয়ার রিপোর্ট
এশিয়া কাপে ভিলেন এখন বৃষ্টি। বিশেষ করে ভারত পাকিস্তান ম্যাচ থাকলেই খলনায়ক হয়ে উঠছে বৃষ্টি। গ্রুপ পর্বের ম্যাচ বৃষ্টির কারণে মাঝপথেই ভেস্তে গিয়েছিল। রবিবার সুপার ফোরের ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা পরই বন্ধ হয়ে গিয়েছে। সোমবার রিজার্ভ ডে-তে হওয়ার কথা ম্যাচের অসমাপ্ত অংশের। কিন্তু দ্বীপরাষ্ট্র থেকে সুখবর আসছে না ভারত-পাক ক্রিকেটপ্রেমীদের জন্য।
সোমবার সকাল থেকেই কলম্বোর আকাশ মেঘাচ্ছন্ন, এমনকিও বৃষ্টিও শুরু হয়েছে। এই পরিস্থিতিতে নির্ধারিত সময়ে অর্থ্যাত দুপুর তিনটের সময়ে খেলা শুরু নিয়ে সংশয় আছে। হাওয়া অফিসের পূর্বাভাসও আয়োজকদের স্বস্তি দিচ্ছে না। সোমবারও বৃষ্টিপাতের সম্ভাবনা ৯৭ শতাংশ। তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির আশেপাশে। আপেক্ষিত আর্দ্রতা রয়েছে ৮১ শতাংশ।

রবিবার খেলা শুরু হওয়ার পর ভারতীয় ব্যাটিংয়ের ২৪.১ ওভার পর্যন্ত খেলা চললেও এরপরই বৃষ্টি নামে মুশলধারে। এরপর বৃষ্টি কমলেও মাঠের অবস্থা এতটাই বাজে ছিল যে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। বৃষ্টি নামার পর কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে পুরোপুরি গোটা মাঠ কভারে ঢেকে দেওয়া হয়।
বেশ কিছু ক্ষণ জোরে বৃষ্টি হয়। ফলে কভারের উপরে জল জমে গিয়েছিল। বৃষ্টি থামলে সেই জল সরাতে হিমশিম খেতে হয় মাঠকর্মীদের। বৃষ্টি থামার পরে মাঠের কিছু জায়গায় খারাপ অবস্থা দেখা গিয়েছে। বেশ কিছু জায়গায় জল জমে গিয়েছিল। আম্পায়াররা বারবার মাঠ পরিদর্শনের পর রাত ৯টার সময় রিজার্ভ ডে-তে ম্যাচ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
#WATCH | Colombo, SriLanka: Drizzling continues in Colombo city ahead of India vs. Pakistan Match in Asia Cup 2023, pic.twitter.com/faFfftsx1W
— ANI (@ANI) September 11, 2023
যদিও সকালের দিকে রোদের মুখ দেখা গিয়েছে। তবে মাঝ মধ্যেই আকাশ ঘন মেঘে ঢেকে যাচ্ছে। কিন্তু আজকের ম্যাচও বৃষ্টিতে ধুয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।রবিবার দুই দলই ম্যাচটা শেষ হোক চাইছিলেন। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল ওভার কমিয়ে ম্যাচটা শেষ হবে। কিন্তু সেটাও সম্ভব হয়নি। রিজার্ভ ৫০ ওভারের ম্যাচ করানো হবে বলে জানানো হয়।
ফলে আজ ভারত আরও ২৫.৫ ওভার ব্যাটিং করবে। যদি বৃষ্টি না হয় তাহলে পুরো ম্যাচ হবে। আর বৃষ্টি হলে ম্যাচের ওভার সংখ্যা ফের কমতে পারে।পাকিস্তান যেহেতু ২ পয়েন্ট ঝুলিতে পুরেছে, ফলে এই ম্যাচ পরিত্যক্ত হলে তাদের পয়েন্ট হবে তিন। সেক্ষেত্রে ভারতের মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে। সবকিছুই নির্ভর করছে রিজার্ভ ডে-তে কী হয় তার উপরই।

এক অদ্ভূত পরিস্থিতি ভারতের সামনে। টানা তিন দিন ম্যাচ খেলতে হবে টিম ইন্ডিয়াকে। ফলে ক্লান্তিই এখন বড় চিন্তা ভারতীয় দলের কাছে।












Click it and Unblock the Notifications