Asia Cup 2023: কলম্বোয় ফের বৃষ্টি, নির্ধারিত সময়ে শুরু হল না রিজার্ভ ডে-র খেলা

রবিবার বৃষ্টি কারণে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল ভারত পাকিস্তান সুপার ফোরের ম্যাচ। সোমবার রিজার্ভ ডে-তে হওয়ার কথা ম্যাচের অসমাপ্ত অংশের। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হল না। নির্ধারিত সময় ছিল দুপুর তিনটে থেকে ম্যাচ শুরু হওয়ার। কিন্তু বেলা ১.৫০ মিনিট নাগাধ বৃষ্টি শুরু হয়, ফলে পিছিয়ে গেল ম্যাচ শুরুর সময়সীমা।

সোমবার সকালে রোদের দেখা পাওয়া গেলেও, বেলা গড়াতেই কলম্বোর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এমনকিও বৃষ্টিও শুরু হয়। দুপুর ১২.৩০ মিনিট নাগাধ বৃষ্টি শুরু হয়। এই পরিস্থিতিতে নির্ধারিত সময়ে অর্থ্যাত দুপুর তিনটের সময়ে খেলা শুরু নিয়ে সংশয় ছিল। সেই আশঙ্কাই সত্যি হ‌ল।রবিবার বৃষ্টি নামার পর কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে পুরোপুরি গোটা মাঠ কভারে ঢেকে দেওয়া হয়। সোমবার সকাল থেকেও মাঠ ঢেকে রাখা হয়।

asia

রবিবার খেলা শুরু হওয়ার পর ভারতীয় ব্যাটিংয়ের ২৪.১ ওভার পর্যন্ত খেলা চললেও এরপরই বৃষ্টি নামে মুশলধারে। এরপর বৃষ্টি কমলেও মাঠের অবস্থা এতটাই বাজে ছিল যে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। বার বার মাঠ পরিদর্শনের পর খেলা রিজার্ভ ডে-তে করার কথা ঘোষণা করা হয়।
এশিয়া কাপে ভিলেন এখন বৃষ্টি। বিশেষ করে ভারত পাকিস্তান ম্যাচ থাকলেই খলনায়ক হয়ে উঠছে বৃষ্টি। গ্রুপ পর্বের ম্যাচ বৃষ্টির কারণে মাঝপথেই ভেস্তে গিয়েছিল।


রবিবার টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম।যদিও দুরন্ত ব্যাটিং করেন রোহিত। শুরুটা মন্থর করলেও কয়েকটা চোখ ধাঁধানো ছক্কা হাঁকান। নেপালের বিরুদ্ধে ভাল খেললেও, আজ পুরোনো রোহিতের ঝলক দেখা যায়।৪টি ছয়, ৬টি চারের সাহায্যে ৪৯ বলে ৫৬ করেন হিটম্যান।। শাহিনের বলে ১০টি চারের সাহায্যে ৫২ বলে ৫৮ করে আউট হন। ২৪.১ ওভারে ভারত তুলেছে ২ উইকেটে ১৪৭ রান।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের একটু আগেই মাঠে চলে আসেন দুই দলের ক্রিকেটাররা। দুপুর ২.৪০ মিনিট নাগাধ থেকে মাঠ থেকে কভার সরানো শুরু হয়। ক্রিজে ব্যাট করছেন বিরাট কোহ‌লি এবং কেএল রাহুল। বিরাটের ব্যাটের দিকে তাকিয়ে ক্রিকেট প্রেমীরা। ম্যাচ শুরুর সময় দেখা গেল সাজঘরের সামনে অনুশীলনেপ পোষাক পরেই দাড়িয়ে আছেন কোহ‌লি-বুমরাহরা। পাকিস্তান দলের ক্রিকেটাররা সাইড লাইনের ধারে অপেক্ষা করছেন ম্যাচ শুরু হওয়ার।

মাঠের কভার তুলে মাঠ আবার শুকানোর প্রক্রিয়া শুরু হয়। কিন্তু তাতে অনেকটাই সময় ব্যয় হয়। শেষ পর্যন্ত বিকেল ৪.৪০ মিনিটে ম্যাচটি পুনরায় শুরু করার ঘোষণা করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+