Asia Cup 2023: বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে ফাইনালের মহড়া ভারতের, স্বস্তি দিয়ে নেটে শ্রেয়স

Asia Cup 2023: এশিয়া কাপের ফাইনালে নামার আগে বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে মহড়া সেরে নেবে ভারত। শাকিব আল হাসানরা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। তবে তাঁরা চাইবেন ভারতের বিরুদ্ধে নিজেদের শক্তি যাচাই করে নিতে।

ফাইনালের আগে দু-একজন ক্রিকেটারকে বিশ্রাম দেবে ভারত। এই আবহে স্বস্তি দিয়ে নেটে ফিরলেন শ্রেয়স আইয়ার।

Asia Cup 2023: বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে ফাইনালের মহড়া ভারতের

আজ ভারতের অপশনাল ট্রেনিং ছিল। তবে সকলেরই নজর ছিল শ্রেয়স আইয়ারের দিকে। পাকিস্তান ম্যাচে ব্যাট করেছিলেন। নেপাল ম্যাচে ব্যাট করতে নামতে হয়নি। সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচে খেলতে পারেননি ব্যাক স্প্যাজমের কারণে। পিঠে অস্ত্রোপচার করিয়ে কামব্যাকের পর তাঁর ফের চোট বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় ফেলেছিল টিম ম্য়ানেজমেন্টকে।

শ্রেয়সের অনুপস্থিতিতে সুযোগ পেয়ে শতরান হাঁকিয়েছেন লোকেশ রাহুল। আজ পাঁচজন ক্রিকেটার প্র্যাকটিসে এসেছিলেন। শ্রেয়স ট্রেনার রজনীকান্তকে দিয়ে পিঠের স্ট্রেচিং করিয়ে, জগিং করলেন মিনিট ১৫। এরপর কিছুক্ষণ স্প্রিন্ট, স্ট্রেচ ওয়াক। তারপর সংবাদমাধ্যমের ক্যামেরার থেকে দূরে তৃতীয় নেটে ব্যাটিং প্র্যাকটিস সারলেন।

Asia Cup 2023: বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে ফাইনালের মহড়া ভারতের

আন্ডার-আর্ম থ্রোডাউন, ফাস্ট বোলিং থ্রোডাউন পর্ব চলল। স্বাভাবিকভাবেই ব্যাটিং করলেন শ্রেয়স। অফ-ড্রাইভ, পুল মারলেন অবলীলায়। যা দেখে বাহবা জানালেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। মিনিট পঁয়তাল্লিশ ধরে দুটি নেটে শ্রেয়স ব্যাট করেছেন। জুটি বেঁধে ব্যাট করলেন রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুর এবং তিলক বর্মা ও বার্থ ডে বয় সূর্যকুমার যাদব।

কালকের ম্যাচে শ্রেয়সকে দেখে নেওয়া হতে পারে, বিশেষ করে অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণার আগে। শ্রেয়স এলে ঈশান কিষাণেরই বাইরে থাকার সম্ভাবনা প্রবল। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করতে গিয়ে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিয়ে কালকের ম্যাচে মহম্মদ শামিকে ভারত প্রথম একাদশে আনতে পারে।

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার বা ঈশান কিষাণ, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর বা অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি বা জসপ্রীত বুমরাহ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ- মেহেদি হাসান মিরাজ, তানজিদ হাসান বা মহম্মদ নঈম, লিটন দাস (উইকেটকিপার), শাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, শামিম হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+