Asia Cup 2023: ফাইনালের লড়াইয়ে এগিয়ে রোহিতরা, জানুন ভারত শ্রীলঙ্কা ম্যাচের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান
রবিবার এশিয়া কাপের মেগা ফাইনালল। খেতাব জয়ের লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে ভারত শ্রীলঙ্কা। টুর্নামেন্টের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে সবথেকে সফলতম দুই দলই ফের একবার কাপ জয়ের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে। অপরাজিত ভাবে চলতি বছরের টুর্নামেন্টের ফাইনািলে উঠতে পারেনি কোনও দলই। তবে দুইটি দলই দিয়েছে যোগ্যতার পরিচয়। মেগা ফাইনালের আগে এশিয়া কাপে দুই দলের পরিসংখ্যান তুলে ধরা হল এই প্রতিবেদেন।
ক্রিকেটে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ভারত সর্বোচ্চ সাতবার ও শ্রীলঙ্কা দ্বিতীয় সর্বোচ্চ ছয়বার শিরোপা জিতেছে। ভারত একদিনের ফর্ম্যাটে ছয়বার ও টি-টোয়েন্টিতে একবার ট্রফি জিতেছে। শ্রীলঙ্কা ওয়ানডেতে পাঁচবার ও টি-টোয়েন্টিতে একবার শিরোপার স্বাদ পেয়েছে।

একদিনের ও টি২০ মিলিয়ে ভারত এশিয়া কাপ জয় পেয়েছে সাতবার। ১৯৮৪, ১৯৮৮, ১৯৯০-৯১, ১৯৯৫, ২০১০, ২০১৬ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এছাড়া আরও তিনবার এশিয়া কাপের ফাইনালে ওঠে টিম ইন্ডিয়া। ১৯৯৭, ২০০৪ ও ২০০৮ সালে খেতাবি লড়াইয়ে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় টিম ইন্ডিয়াকে। সুতরাং, সব মিলিয়ে ভারত মোট ১০ বার এশিয়া কাপের ফাইনালে উঠেছে, চলতি বছরে সংখ্যাটা হল ১১।
চ্যাম্পিয়ন হওয়ার নিরিখে ভারতের থেকে খুব বেশি পিছিয়ে নেই শ্রীলঙ্কা। তারা মোট ৬ বার এই আন্তঃমহাদেশীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। দ্বীপরাষ্ট্রের দলটি এশিয়া চ্যাম্পিয়ন হয় ১৯৮৬, ১৯৯৭, ২০০৪, ২০০৮, ২০১৪ ও ২০২২ সালে। এছাড়া আরও ৬ বার এশিয়া কাপের ফাইনালে উঠে হেরে যায় শ্রীলঙ্কা। তারা রানার্স হয়ে সন্তুষ্ট থাকে ১৯৮৪, ১৯৮৮, ১৯৯০-৯১, ১৯৯৫, ২০০০ ও ২০১০ সালে। সুতরাং, মোট ১২ বার এশিয়া কাপের ফাইনালে ওঠে শ্রীলঙ্কা।চলতি বছরে এই সংখ্যাটা পোঁছেছে ১৩-তে।

এবার দেখে নেওয়া যাক ফাইনালের লড়াইয়ে দুই দলের পরিসংখ্যান কেমন? ১৯৮৪ সালে রাউন্ড রবিন লিগের মাধ্যমে খেলায় চ্যাম্পিয়ন হয় ভারত, রানার্স হয় শ্রীলঙ্কা। ১৯৮৮ সালে এই দুই ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ৬ উইকেটে জয় পায়। ১৯৯০-৯১ সালে ফাইনালে ফের শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। চার বছর বাদে ১৯৯৫ সালে শারজাতে ফাইনালে ভারতের কাছেই খেতাবী লড়াইয়ে হারতে হয় শ্রীলঙ্কাকে।
১৯৯৭ সালে ঘরের মাঠে ভারতকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। ২০০৪ সালে ভারত ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারে। ২০০৮ সালেও ফাইনালে শ্রীলঙ্কার কাছেই হারতে হয় টিম ইন্ডিয়াকে। ২০১০ সালে অবশ্য শ্রীলঙ্কাকে ফাইনােলে হারায় টিম ইন্ডিয়া। এরপর থেকে ফাইনালে এই দল মুখোমুখি হয়নি। ফাইনালের পরিসংখ্যানে ৫-৩ ফলে এগিয়ে ভারতই।

১৯৮৪ সালে শুরু হওয়া টুর্নামেন্টের প্রত্যেক আসরেই অংশ নেয়া একমাত্র দল শ্রীলঙ্কা। এশিয়া কাপে একবার করে অংশ নেয়নি ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ দল।












Click it and Unblock the Notifications