Asia Cup 2023 Final: শ্রীলঙ্কাকে চূর্ণ করে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত, রোহিত অধিনায়ক হিসেবে গড়লেন নজির

Asia Cup 2023 Final: এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ভারত। জয়ের জন্য টার্গেট ছিল ৫১ রানের। ঝোড়ো গতিতে সেই রান ২৬৩ বল বাকি থাকতে তুলে ফেললেন শুভমান গিল ও ঈশান কিষাণ।

বল হাতে মহম্মদ সিরাজ ৬ উইকেট নিয়েছিলেন। শ্রীলঙ্কা টস জিতে ব্যাট করতে নেমে গুটিয়ে গিয়েছিল ৫০ রানে। রোহিত শর্মা অধিনায়ক হিসেবে ছুঁলেন মহম্মদ আজহারউদ্দিন ও মহেন্দ্র সিং ধোনির কীর্তি।

Asia Cup 2023 Final: শ্রীলঙ্কাকে চূর্ণ করে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

এশিয়া কাপে এই নিয়ে অষ্টমবার চ্যাম্পিয়ন হলো ভারত। ২০১৮ সালের পর এবারের এশিয়া কাপ ভারত জিতল রোহিত শর্মার নেতৃত্বে। ১৯৯১ ও ১৯৯৫ সালে ভারত এশিয়া কাপ জিতেছিল, অধিনায়ক ছিলেন মহম্মদ আজহারউদ্দিন। রোহিত ও আজহার অধিনায়ক হিসেবে দেশকে ২ বার এশিয়া কাপ জেতালেন ৫০ ওভারের ফরম্যাটেই।

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেও ভারত দু-বার এশিয়া কাপ জিতেছে। ২০১০ সালে ৫০ ওভারের ফরম্যাটে, ২০১৬ সালে টি ২০ ফরম্যাটে। সবচেয়ে কম বলে ফয়সালার নিরিখে আজকের ভারত-শ্রীলঙ্কা (১২৯ বল) ফাইনাল রইল তিন নম্বরে। ২০২০ সালে নেপাল বনাম আমেরিকা ম্যাচে ফয়সালা হয় ১০৪ বলে। ২০০১ সালে শ্রীলঙ্কা-জিম্বাবোয়ে ম্যাচ শেষ হয় ১২০ বলের মধ্যেই।

Asia Cup 2023 Final: শ্রীলঙ্কাকে চূর্ণ করে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

বল বাকি থাকতে জয়ের নিরিখে ভারতের আজকের সাফল্যই সেরা। ২০০১ সালে কেনিয়ার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের ম্যাচ সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত ১০ উইকেটে জিতেছিল ২৩১ বল বাকি থাকতে। সেই রেকর্ড ভেঙে আজ ভারতের জয় ১০ উইকেটেই, ২৬৩ বল বাকি থাকতে।

১৯৭৯ সালে ৬০ ওভারের ওডিআইয়ে ২৭৭ বল বাকি থাকতে ইংল্যান্ড হারিয়েছিল কানাডাকে, সেটি বিশ্বরেকর্ড। ৫০ ওভারের ওডিআইয়ে শ্রীলঙ্কা ২০০১ সালে জিম্বাবোয়েকে হারায় ২৭৪ বল বাকি থাকতে। ২০০৩ সালে শ্রীলঙ্কাই ২৭২ বল বাকি থাকতে হারিয়েছিল কানাডাকে। ২০২০ সালে নেপাল ২৬৮ বল বাকি থাকতে আমেরিকাকে হারায়।

২০০৭ সালে নিউজিল্যান্ড ২৬৪ বল বাকি থাকতে বাংলাদেশকে পরাস্ত করেছিল। ভারতের ২৬৩ বল বাকি থাকতে ছিনিয়ে নেওয়া জয় রইল কিউয়িদের পরেই। ৬.১ ওভারে বিনা উইকেটে ৫১ রান তুলে ফেলে ভারত। ঈশান কিষাণ ১৮ বলে ২৩ ও শুভমান গিল ১৯ বলে ২৭ রানে অপরাজিত থাকেন।

এর আগে, শ্রীলঙ্কা ১৫.২ ওভারে ৫০ রানে গুটিয়ে যায়। মহম্মদ সিরাজ ৬টি, হার্দিক পাণ্ডিয়া ৩টি ও জসপ্রীত বুমরাহ ১ উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+