Asia Cup 2023: সূচি নিয়ে জট কাটাতে আলোচনা, ভারত-পাক প্রথম ম্যাচ কবে?

এশিয়া কাপের সূচি নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। জট যেন কেটেও কাটছে না। ফলে ক্রমশ পিছিয়ে যাচ্ছে আনুষ্ঠানিক সূচি প্রকাশ। গত সপ্তাহে এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গিয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে বোর্ড কর্তাদের আলোচনা চলছেই। চূড়ান্ত সমাধানসূত্র না বেরোনোয় আটকে আছে সূচি প্রকাশ।

প্রাথমিকভাবে হাইব্রিজ মডেলেই এশিয়া কাপ হওয়ার কথা। পাকিস্তানে হবে চারটি ম্যাচ টুর্নামেন্টের বাকি সব ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কাতে। কিন্তু প্রাথমিক সম্মতি জানিয়েও শেষ মুহূর্তে বেকে বসেছে পিসিবি। ফলে গোটা বিষয়টি আরও জটিল হয়েছে। রবিবার থেকে শুরু হয়েছে এসিসির বৈঠক।

এসিসি

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সূচিতে পরিবর্তন এনে নিজেদের দেশে আরও বেশি ম্যাচ আয়োজনের দাবি জানিয়েছিল কয়েকদিন আগে। কারণ পাকিস্তানে আয়োজিত হতে যাওয়া চার ম্যাচের চারটিতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আরো কয়েকটি ম্যাচ আয়োজনের দাবি জানায় পিসিবি।

কিন্তু এখন পাকিস্তান চাইছে তাদের মাটিতে আরও বেশি ম্যাচ আয়োজন করতে। সেক্ষেত্রে লাহোরের পাশাপাশি অন্য ভেন্যু হতে পারে মুলতান। গ্রুপ পর্বের চার ম্যাচ ছাড়াও সুপার ফোরে পাকিস্তানের ম্যাচ চাইছে পিসিবি। সঙ্গে ভারতের সমান রাজস্ব চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। গতকাল থেকে দুবাইতে বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে সমাধানসূত্র বেরোয় কিনা সেদিকেই তাকিয়ে ক্রিকেট মহল।

এসিসি

বৃষ্টির কথা বিবেচনায় রেখে শ্রীলঙ্কার ম্যাচগুলোর ভেন্যু ঠিক করা হয় ডাম্বুলায়। কলম্বোর তুলনায় যেখানে তুলনামূলক কম বৃষ্টিপাত হয়। আনুষ্ঠানিকভাবে চলতি সপ্তাহেই এশিয়া কাপের সূচি ঘোষণা করার কথা রয়েছে বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর অনুসারে, ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম ম্যাচটি হতে পারে ২ সেপ্টেম্বরে। সুপার ফোরে দুই চিরপ্রতিপক্ষ দেশ উঠবে ধরে নেওয়াই যায়। ফলে সুপার ফোরে বিরাট-বাবরদের ম্যাচ হতে পারে সেপ্টেম্বরের দশ তারিখ। দুই দল ফাইনালে উঠলে বিশ্বকাপের ১৫ অক্টোবর মুখোমুখি হওয়ার আগে এশিয়া কাপে তৃতীয় হাইভোল্টেজ ম্যাচ খেলতে পারেন রোহিত-বাবররা।

ভারত

অগাস্টের ৩১ তারিখ শুরু হয়ে সেপ্টেম্বরের ১৭ তারিখ অবধি চলবে এশিয়া কাপ। বিশ্বকাপের আগে ৫০ ওভারের ফরম্যাটেই হবে এবারের টুর্নামেন্ট। এশিয়ার দেশগুলির কাছে নিজেদের শক্তি পরীক্ষার বড় সুযোগ এবারের এশিয়া কাপ। জানা যাচ্ছে, ভারতের বেশিরভাগ ম্যাচ ডামবুলায় এবং শ্রীলঙ্কার বেশিরভাগ খেলা হতে পারে ক্যান্ডিতে। ভারত পাকিস্তানের গ্রুপে রয়েছে নেপালও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+