Asia Cup 2023: বোলিংয়ে একাধিপত্য মুরলী-মালিঙ্গাদের, জাদেজার সামনে রেকর্ড গড়ার হাতছানি
আগামী ৩০ অগাস্ট থেকে শুরু হতে চলেছে ১৬তম এশিয়া কাপ। আর মাত্র কয়েক সপ্তাহ পরেই শুরু হবে এশিয়ার সেরা ক্রিকেট টুর্নামেন্ট।বিশ্বকাপ বা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরই জনপ্রিয়তার নিরিখে রয়েছে এই টুর্নামেন্টে। বিশ্বকাপের আগে ভারত পাকিস্তান সহ এশিয়ার দলগুলির কাছে যা প্রস্তুতির বড় মঞ্চ। ১৯৮৪ সাল থেকে শুরু হয়েছে এই টুর্নামেন্ট।
ব্যাট হাতে জাভেদ মিয়াঁদাদ হোক বা সচিন-কোহলি এশিয়া কাপ সাক্ষী থেকেছে একাধিক গুরুত্বপূর্ণ ইনিংসের। তবে শুধু ব্যাটিং নয় বোলারদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে ম্যাচে। যার ব্যতিক্রম নয় এশিয়া কাপও। টুর্নামেন্টের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে শ্রীলঙ্কান বোলারদেরই দাপট বেশি।

এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট প্রাপকের সংখ্যায় ১ নম্বরে রয়েছেন মুরলীধরন। ১৯৯৫ থেকে ২০১০ সাল পর্যন্ত ৫টি এশিয়া কাপে ২৪টি ম্যাচ খেলেছিলেন শ্রীলঙ্কান এই স্পিনার। তাঁর নামের পাশে ৩০টি উইকেট। ৩১ রানে ৫ উইকেট তাঁর সেরা পারফরম্যান্স।এখনও এই রেকর্ড অক্ষত।
দ্বিতীয় স্থানে আছেন লাসিথ মালিঙ্গা। ২০০৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত সাতবার এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন শ্রীলঙ্কান স্প্রীডস্টার। ১৪ ম্যাচে ২৯ উইকেট নিয়েছেন। সেরা বোলিং৩৪ রানে ৫ উইকেট।তৃতীয় স্থানে আছেন অজন্তা মেন্ডিস। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত চারটি এশিয়া কাপে অংশ নিয়েছেন ৮ ম্যাচ খেলেই নিয়েছেন ২৬ উইকেট। সেরা বোলিংয়ে পিছনে ফেলে দিয়েছেন মুরলী বা মালিঙ্গাকেও। ১৩ রানে ৬ উইকেট নেওয়ার নজির আছে মেন্ডিসের।

ভারতীয় বোলারদের মধ্যে ২২ উইকেট নিয়ে শীর্ষে ইরফান পাঠান। তিনিই এক মরসুমে সর্বাধিক ১৪ উইকেট নিয়েছিলেন। ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনটি এশিয়া কাপে ১২টি ম্যাচ খেলেন পাঠান।
ভারতীয় বর্তমান বোলারদের মধ্যে শীর্ষ আছেন রবীন্দ্র জাদেজা। এখনও পর্যন্ত ১৪ ম্যাচ খেলে ১৯টি উইকেট সৌরাষ্ট্রের স্পিনারের নামের পাশে। আসন্ন এশিয়া কাপে চারটি উইকেট নিলেই ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেট প্রাপক হবেন জাড্ডু।বাংলাদেশের সাকিব আল হাসান এবং মোর্তাজাও নিয়েছেন যথাক্রমে ১৯টি এবং ১৮টি উইকেট।

উইকেটের পেছনে সবচেয়ে বেশি ৩৬ শিকার মহেন্দ্র সিংহ ধোনির। সর্বাধিক ৮টি ক্যাচ লুফেছেন সুরেশ রায়না। আগামী ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে এবারের এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারত। এশিয়া কাপের মঞ্চে এখনও পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে ২ দল। তার মধ্যে ৮ ম্যাচ জিতেছে ভারত।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications