Asia Cup 2023: কোহলি-গম্ভীরের ঠান্ডা লড়াই অব্যাহত, ক্যাপ্টেন রোহিতের প্রশংসা করে নিশানা করলেন বিরাটকে

বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীরের ঠান্ডা লড়াই অব্যাহত। চলতি বছরের আইপিএলে গম্ভীর-কোহলির মধ্যে সংঘাত চরমে উঠে। যার জেরে শাস্তিও পেতে হয় দুই জনকেই। কিন্তু কোহলির প্রতি রাগ যে মনে মনে পুষে রেখেছেন তা মাঝেই মধ্যেই প্রকাশ করে ফেলছেন গম্ভীর। এশিয়া কাপ জয়ের দিনেও বিরাটকে পরোক্ষে টিপ্পনী কাটতে ছাড়লেন না ভারতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার।

অধিনায়ক ক্যাপ্টেন হিসাবে দ্বিতীয়বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলেন রোহিত। নেতা রোহিতকে প্রশংসায় ভাসিয়ে গম্ভীর বলেন, 'অধিনায়ক হিসেবে রোহিতের ওপর কখনই কোনও সংশয় ছিল না। ও পাঁচবার আইপিএল জিতেছে। অনেকে তো একবার-ও জিততে পারেনি।' গম্ভীরের এমন মন্তব্যের পরেই ক্রিকেট মহলের আলোচনা শুরু হয়েছে, তাহলে কি পরোক্ষে কোহলিকেই খোঁচা দিলেন?

গৌতম

অর্থ্যাত প্রাক্তন নাইট অধিনায়কের নিশানা যে কোহলির দিকে ছিল তা সকলেই বুঝতে পেরেছে।কারণ আরসিবিতে দীর্ঘদিন খেলে বা নেতৃত্ব দিলেও আইপিএল জিততে পারেননি কোহলি।

এর আগে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেও বিরাট কোহলির হাতেই ম্যাচ সেরা হওয়াকে মেনে নিতে পারেননি গৌতম গম্ভীর। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার প্রকাশ্যেই জানিয়েছিলেন, শতরান করলেও বিরাট এই পুরস্কারের যোগ্য দাবিদার নন। গম্ভীরের মতে, কুলদীপ যাদবের হাতে এই পুরস্কার তুলে দেওয়া উচিত ছিল।

বিরাট

বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার এশিয়া কাপে ধারাভাষ্যকারের কাজ করেছেন। গম্ভীর পাকিস্তান ম্যাচের পর বলেন, 'আমার মতে কুলদীপ যাদবের হাতে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া উচিত। আমার চোখে তো কুলদীপই এই পুরস্কারের সবথেকে বড় দাবিদার।'

একইসঙ্গে গম্ভীর উল্লেখ করেন, 'আমি খুব ভালো করেই জানি যে একদিকে বিরাট শতরান করেছে, অন্যদিকে সেঞ্চুরি করেছেন কেএল রাহুল। রোহিত শর্মা এবং শুভমান গিলও ফিফটি করেছেন। এটা এমন একটা উইকেট যেখানে বল খুবই সুইং হচ্ছিল। সেখানে কেউ যদি ৮ ওভারেই ৫ উইকেট শিকার করতে পারে, তা সত্যিই প্রশংসনীয়।'

একইসঙ্গে গম্ভীর জানিয়েছিলেন, 'অনেকেই হয়তো বলবেন পেস বোলাররা তো জয়ের ভিত গড়ে দিয়েছিল। তবে আমার মতে কুলদীপের কৃতিত্ব মোটেও কম নয়। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকা বিপক্ষ দল হলে আমি কুলদীপের হয়ে সওয়াল করতাম না।'

বিরাট

অন্যদিকে শ্রেয়স আইয়ারের ফিটনেস সমস্যা নিয়ে এনসিএকে নিশানা করছে ছাড়লেন না গম্ভীর। এনসিএ-র থেকে ফিট সার্টিফিকেট নিয়ে দলে যোগ দেওয়ার পরও এশিয়া কাপে ফিটনেস সমস্যায় পড়েছেন শ্রেয়স। এই নিয়ে এনসিএ-র দায়িত্বে থাকা ব্যক্তিদের কটাক্ষ করতে ছাড়লেন না গম্ভীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+