Asia Cup 2023: মধ্যমা বিতর্কে মুখ খুললেন গম্ভীর, দর্শকদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিশানা বিজেপি সাংসদের
সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিও কাণ্ডে অবশেষে মুখ খুললেন গৌতম গম্ভীর। সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা যায় গ্যালারিতে থাকা দর্শকদের মধ্যমা দেখাচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গম্ভীর ঝামেলায় জড়িয়েছিলেন বিরাট কোহলির সঙ্গে। এ বার এশিয়া কাপের ধারাভাষ্য দিতে গিয়ে বিতর্কে জড়ালেন তিনি।
গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ ছিল 'কোহলি, কোহলি' স্লোগান শুনে বিজেপি সাংসদ বিরাট ভক্তদের দিকে ঘুরে তাঁর মধ্যমা আঙুল দেখান। যদিও তাঁর বিরুদ্ধে উঠা যাবতীয় অভিযোগের জবাব দিয়েছেন বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার।বেশ কিছু পাকিস্তানি সমর্থক তাঁকে কটূক্তি করেন বলে পাল্টা দাবি করেছেন গম্ভীর।

গম্ভীর জানিয়েছেন, কয়েকজন পাকিস্তানের সমর্থক আমাদের দেশ বিরোধী স্লোগান দিচ্ছিল। ভারতীয় হিসেবে সেটা কিছুতেই মেনে নিতে পারিনি।কেউ বা কারা যদি আমার দেশের বিরুদ্ধে কিছু বলে সেটা আমি কিছুতেই সহ্য করতে পারি না। তাই আমি ওইভাবে প্রতিক্রিয়া দিয়ে ফেলি।
বিজেপি সাংসদের বক্তব্য, 'প্রথম কথা হল, সমাজ মাধ্যমে যা দেখা যায় তাতে কোনও সত্যতা নেই। কারণ সোশ্যাল মিডিয়ায় মানুষ নিজের ইচ্ছেমতো জিনিস, যা তারা দেখাতে চায় সেটাই তুলে ধরে। যে ভিডিও ভাইরাল হয়েছে, তার আসল সত্যতা হল গালারিতে ২-৩ জন পাকিস্তানি সমর্থক ছিল। যারা হিন্দুস্থান মুর্দাবাদ বলছিল, কাশ্মীরের ব্যাপারে বলছিল। ওই মুহূর্তে প্রতিক্রিয়া দিয়ে ফেলেছি। আমি দেশকে নিয়ে এসব কথা শুনতে পারি না।'
#WATCH | Kandy, Sri Lanka | On his recent viral video during Asia Cup 2023, former cricketer and BJP MP Gautam Gambhir says, "What is shown on social media has no truth in it because people show whatever they want to show. The truth about the video that went viral is that if you… pic.twitter.com/RX4MJVhmyd
— ANI (@ANI) September 4, 2023
ম্যাচ দেখতে এসে রাজনৈতিক তরজার কোনও মানে হয় না মনে করেন গম্ভীর। তাঁর কথায়, 'ম্যাচ দেখতে এসে দলকে সমর্থন করুন। সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড করার প্রয়োজন নেই। নিজের দেশকে সমর্থক করো। ভারতকে নিয়ে কিছু খারাপ বলো না। যখন ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা খেলবে, তাতে আমি সমর্থকদের জন্য বলতে চাই কোনও ব্যাক্তিকে তাঁদের দেশ নিয়ে কিছু বলবেন না।'
Smriti Irani went berserk against Rahul Gandhi over an alleged flying kiss in Parliament.
— Amock (@Politics_2022_) September 4, 2023
Today, BJP MP Gautam Gambhir showed the middle finger to the crowd in cricket stadium which is against the law for anyone.
No BJP minister including Smriti Irani, Scindia or Anurag Thakur… pic.twitter.com/Wrqo6MXiep
শনিবার ক্যান্ডির মাঠে ছিলেন গম্ভীর। ভারত-পাকিস্তান ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন তিনি। ধারাভাষ্য দেওয়ার ফাঁকে গ্যালারিতে এসেছিলেন গম্ভীর। গম্ভীরকে ফোনে কথা বলতে বলতে মাঠ থেকে ভিতরে ঢুকতে দেখা গিয়েছিল। সেই সময়ে 'কোহলি, কোহলি' স্লোগান শুনে বিজেপি সাংসদ বিরাট ভক্তদের দিকে ঘুরে তাঁর মধ্যমা আঙুল দেখান।

সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে কোহলির দায়িত্বজ্ঞানহীন ভাবে আউট হওয়া নিয়ে কম কটাক্ষ করেননি গম্ভীর। চলতি এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে শাহিন শাহ আফ্রিদির বলে যে ভাবে মাত্র ৪ রান করে বিরাট বোল্ড হয়েছেন, তা নিয়ে সকলেই সমালোচনাই করেছেন। গম্ভীরও সেই সুযোগ ছাড়েননি।












Click it and Unblock the Notifications