Asia Cup 2023: কঠিন হল রাহুলের প্রত্যাবর্তন, ঈশানের পক্ষেই ভোট গম্ভীর-শাস্ত্রীদের
ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় এশিয়া কাপের স্কোয়াডে নাম থাকলেও গ্রুপ পর্বের ম্যাচগুলি থেকে ছিটকে গিয়েছেন কেএল রাহুল। ফল পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে উইকেটরক্ষকের ভূমিকায় দলে সুযোগ পান ঈশান কিষাণ। সুযোগটা পুরোমাত্রায় কাজে লাগালেন, সেইসঙ্গে বিশ্বকাপের প্রথম একাদশের নিজের নামটা জোরালো ভাবে তুলে, ধরলেন ঝাড়খণ্ডের তরুণ তুর্কি। ফলে কঠিন হল রাহুলের ক্যামব্যাক।
বিশ্বকাপের দলে কেএল রাহুল থাকবেন এটা এক প্রকার নিশ্চিত। কিন্তু কর্ণাটকী তারকা ফিরলে কী ঈশান জায়গা পাবেন? পাকিস্তান ম্যাচে দুরন্ত ইনিংস খেলে ঈশান বুঝিয়েছেন বড় ম্যাচের চাপ নিতে তিনি প্রস্তুত। কিন্ত রাহুলকে বসিয়ে বিশ্বকাপে ঈশানকে খেলানোর ঝুঁকি কী নেবে টিম ম্যানেজমেন্ট। রবি শাস্ত্রূী থেকে গৌতম গম্ভীর, ভোট কিন্তু ঈশানের দিকেই।

শনিবারের ম্যাচে ধারাভাষ্যকার হিসাবে ছিলেন মহম্মদ কাইফ এবং গৌতম গম্ভীর। কাউফ প্রথমে বলেন, 'কেএল রাহুল পাঁচ নম্বরে নিজেকে প্রমাণ করেছেন। খারাপ ফর্মের জন্য তিনি বাদ পড়েনি, চোটের জন্য বাদ পড়েছেন। তবে ঈশান অবশ্যই ভালো ক্রিকেটার। কিন্তু রাহুলের জায়গা নেওয়ার মতো এখনও তৈরি হয়নি।'
এরপরই গম্ভীর বলে উঠেন, 'রোহিত বা বিরাট পর পর চারটি ম্যাচে অর্ধশতরান করলে তাহলে কী তুমি একই কথা বলতে পারতে? যখন তুমি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছো তখন নাম নয় ফর্মকেই গুরুত্ব দেওয়া উচিত। বিশ্বকাপ জিততে গেলে ফর্মকেই অগ্রাধিকার দেওয়া উচিত।'

অন্যদিকে রবি শাস্ত্রী বলেন, 'এই ইনিংসটা ঈশানকে আরও বেশি আত্মবিশ্বাস দেবে, পাঁচ নম্বরে নেমে যেভাবে ব্যাটিং করেছে তাতে যে কোনও জায়গায় খেলার আত্মবিশ্বাস পেয়ে গেল। একদিনের ক্রিকেটে চার নম্বর জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের সেরা বোলিং লাইন আপের বিরুদ্ধে যে ইনিংস খেলেছে তা অত্যন্ত প্রশংসনীসয়। আমার মনে হয় বিশ্বকাপে ওকে অবশ্যই ভাবা উচিত।'
পাকিস্তানের বিরুদ্ধে ঈশান কিষানের এই ইনিংসের পর সঞ্জু স্যামসন ও কেএল রাহুলের কামব্যাকটা আরও কঠিন হয়ে গেল। কারণ জাতীয় দলে ঋষভ পন্থের পর ঈশান কিষানের জায়গায় আরও পাকা হল। ফলে তিনি এবার অটোমেটিক চয়েস হতে পারেন। চলতি এশিয়া কাপে তাঁকেই খেলানো হতে পারে বলে মনে করা হচ্ছে।
চলতি বছর তিনি টেস্টে সেঞ্চুরি করেছেন। টি-২০ তে নিজেকে প্রমাণ করেছেন, এবার বাকি ছিল বড় মঞ্চে ওডিআই ম্যাচ। সেটা তিনি করলেন এশিয়া কাপ দিয়ে। সামনেই বিশ্বকাপ সেখানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন ভারতের জন্য।

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান করার পর ঈশান কিষানের উত্থান দেখা গিয়েছে। তাঁর কেরিয়ারের গ্রাফ ক্রমাগত উপরের দিকে উঠেছে। উইকেট-কিপার তারকা টানা চারটে ওয়ানডেতে হাফসেঞ্চুরি করলেন। পাকিস্তানের বিপক্ষে হাফসেঞ্চুরি করার আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে টানা তিনটে ফিফটি করেছিলেন। তারপর শনিবারের হাফসেঞ্চুরি।
ঘটনা হল, টানা চারটে হাফসেঞ্চুরি করার নিরিখে মহেন্দ্র সিং ধোনির কীর্তি স্পর্শ করে ফেললেন তিনি। ভারতের প্ৰথম উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে ধোনি টানা চারটে হাফসেঞ্চুরি করার কীর্তি গড়েছিলেন। সেই নজির এবার ছুঁয়ে ফেললেন ঈশান কিষান।












Click it and Unblock the Notifications