Asia Cup 2023: কোহলির নামে জয়ধ্বনি শুনে মেজাজ হারালেন গম্ভীর, মধ্যমা দেখাতেই তুমুল বিতর্কে বিজেপি সাংসদ
Asia Cup 2023: বিরাট কোহলির নামে জয়ধ্বনি শুনে মেজাজ হারালেন গৌতম গম্ভীর। পাল্লেকেলে স্টেডিয়ামের ঘটনা। ফ্যানেদের দিকে মধ্যমা দেখালেন ভারতের প্রাক্তন তারকা তথা বিজেপি সাংসদ।
গম্ভীর এই মুহূর্তে শ্রীলঙ্কায় রয়েছেন সম্প্রচারকারী সংস্থার ধারাভাষ্যকার হিসেবে। তারই মধ্যে জড়ালেন নয়া বিতর্কে।

আজ ভারত-নেপাল ম্য়াচ বারবারই বৃষ্টিতে ব্যাহত হচ্ছে। ২৩১ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত ২.১ ওভারে বিনা উইকেটে ১৭ তোলার পর ফের বৃষ্টি নামায় খেলা বন্ধ রয়েছে। আজ দফায় দফায় ম্যাচ বৃষ্টি ও ভিজে মাঠের জন্য সাময়িক বন্ধ রাখতে হয়েছে। তারই মধ্য়ে চর্চা চলছে গম্ভীরের বিরাট বিতর্কে জড়িয়ে পড়া নিয়ে।
চলতি আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরাট কোহলির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের সাক্ষী থেকেছিলেন ক্রিকেটপ্রেমীরা। যদিও দুই দলের ফিরতি সাক্ষাতে ম্যাচের শেষে গম্ভীর ও বিরাটকে করমর্দন করতে দেখা গিয়েছিল।

এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট ব্যর্থ হতেই আউট হওয়ার ধরনের সমালোচনা করেন গম্ভীর। ফ্রন্টফুট, নাকি ব্যাকফুটে গিয়ে শাহিন শাহ আফ্রিদির ডেলিভারি সামলাবেন, তা বিরাট বুঝতে পারেননি বলে কটাক্ষ করেন গম্ভীর। দোলাচলে থেকে ক্য়াজুয়াল ভঙ্গিতে আউট হওয়াতেই সমালোচনা করেন ভারতের প্রাক্তন ওপেনার।
এবারের আইপিএলে বিরাটের সঙ্গে বাকযুদ্ধে জড়ানোর পর থেকেই তিনি যেখানে যাচ্ছেন সেখানেই ফ্যানেরা কিং কোহলির নামে জয়ধ্বনি দিচ্ছেন। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, পাল্লেকেলে স্টেডিয়ামে গৌতম গম্ভীর যখন ক্রিকেট বিশ্লেষকের ভূমিকা সামলে মাঠের বাইরে ফিরছিলেন তখন কোহলি-কোহলি ধ্বনি ওঠে।
He Is BJP MP Gautam Gambhir And He is Showing Middle Finger To Virath Kohli Fans in Stadium
— Sarah (@BigggBoss17) September 4, 2023
This Is Shameful #AsiaCup2023 #IndvsNep #INDvNEP #NEPvIND #DelhiMetro #ViratKohli #GautamGambhir pic.twitter.com/KZcP5MpKsD
বৃষ্টি পড়ছিল। একজন কোহলির মাথায় ছাতা ধরে ছিলেন। যে সমর্থকরা কোহলির নামে জয়ধ্বনি দিচ্ছিলেন দেখা যায়, তাঁদের দিকে ফিরে তাকিয়ে মধ্যমা দেখান গম্ভীর। তিনি যে একজন বড় মাপের ক্রিকেটার নন, ভারতের একজন সাংসদও। স্বাভাবিকভাবেই তাঁর এই আচরণ ঘিরে তুমুল সমালোচনা শুরু হয়েছে।
#WATCH | Kandy, Sri Lanka | On his recent viral video during Asia Cup 2023, former cricketer and BJP MP Gautam Gambhir says, "What is shown on social media has no truth in it because people show whatever they want to show. The truth about the video that went viral is that if you… pic.twitter.com/RX4MJVhmyd
— ANI (@ANI) September 4, 2023
যদিও গম্ভীর পাল্টা দাবি করেছেন, যা ছবি বা ভিডিওতে দেখা গিয়েছে তা সব সময় সত্যি কথা বলে না। ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকদের একাংশ ভারত-বিরোধী স্লোগান দেওয়ায় তা ভারতীয় হিসেবে মেনে নেওয়া সম্ভব ছিল না। কাশ্মীর নিয়েও তাঁরা কিছু মন্তব্য করেন। সে কারণেই ওভাবে প্রতিক্রিয়া দিয়েছি।
Smriti Irani went berserk against Rahul Gandhi over an alleged flying kiss in Parliament.
— Amock (@Politics_2022_) September 4, 2023
Today, BJP MP Gautam Gambhir showed the middle finger to the crowd in cricket stadium which is against the law for anyone.
No BJP minister including Smriti Irani, Scindia or Anurag Thakur… pic.twitter.com/Wrqo6MXiep
সংসদে রাহুল গান্ধী ফ্লাইং কিস দেওয়ায় যেভাবে রে-রে করে উঠে বিবৃতির বন্যা বইয়ে শাস্তির দাবিতে সরব হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, তাতে গম্ভীরের এই আচরণ নিয়ে তিনি কোন পদক্ষেপ করবেন সেটা দেখার জন্য মুখিয়ে অনেকেই।












Click it and Unblock the Notifications