Asia Cup 2023 Final: রোহিত মাইলস্টোন ম্যাচে একাধিক নজির গড়ার মুখে, ছুঁতে পারেন আজহার-ধোনিকেও

Asia Cup 2023 Final: এশিয়া কাপ ফাইনালে কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং নিয়েছে শ্রীলঙ্কা। আজ ভারত যদি জেতে তাহলে তা হবে ২০১৮ সালের এশিয়া কাপের পর প্রথম ট্রফি জয়।

শ্রীলঙ্কার বিরুদ্ধে এদিনের এশিয়া কাপ ফাইনাল রোহিত শর্মার কেরিয়ারের ২৫০তম আন্তর্জাতিক ম্যাচ। নবম ভারতীয় হিসেবে ২৫০ ওডিআই খেলছেন রোহিত। একাধিক নজির গড়ার হাতছানিও রয়েছে হিটম্যানের সামনে।

Asia Cup 2023 Final: রোহিত মাইলস্টোন ম্যাচে একাধিক নজির গড়ার মুখে

মহম্মদ আজহারউদ্দিন, মহেন্দ্র সিং ধোনি, নভজ্যোৎ সিং সিধু, সচিন তেন্ডুলকররা এশিয়া কাপ ফাইনাল খেলেছেন চারবার। রোহিত শর্মা আজ কেরিয়ারের পঞ্চম এশিয়া কাপ ফাইনালটি খেলছেন। ২০১০ সালের পর এই প্রথম এশিয়া কাপ ফাইনালে একসঙ্গে মাঠে নেমেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।

রোহিত শর্মার অধিনায়কত্বে ভারত ২০১৮ সালে এশিয়া কাপ জিতেছিল। সেবার এশিয়া কাপ হয় ৫০ ওভারের ফরম্যাটে। গত বছর শ্রীলঙ্কা এশিয়া কাপ জেতে টি ২০ ফরম্যাটে। ১৯৯১ ও ১৯৯৫ সালে মহমম্মদ আজহারউদ্দিনের ভারত পরপর দু-বার এশিয়া কাপ জিতেছিল শ্রীলঙ্কাকে পরাস্ত করেই।

Asia Cup 2023 Final: রোহিত মাইলস্টোন ম্যাচে একাধিক নজির গড়ার মুখে

ওডিআই ফরম্যাটে এশিয়া কাপ হচ্ছে ২০১৮ সালের পর। ফলে ওডিআই ফরম্যাটে পরপর দুটি এশিয়া কাপ জেতার নজির গড়ে ভারত অধিনায়ক হিসেবে রোহিত স্পর্শ করতেই পারেন আজহারের রেকর্ড। আজহার ও ধোনির নেতৃত্বে ভারত ২ বার করে এশিয়া কাপ জিতেছে। সেই কীর্তিতে ভাগ বসাতে পারেন রোহিত।

২০০৮ সালে ধোনির নেতৃত্বে ভারত এশিয়া কাপ ফাইনালে হেরেছিল। তবে ২০১০ সালে ওডিআই ফরম্যাটে এবং ২০১৬ সালে টি ২০ ফরম্যাটের এশিয়া কাপে ভারত জেতে ধোনির নেতৃত্বেই। রোহিত শর্মার এশিয়া কাপে ক্যাপ্টেন্সি রেকর্ড খুবই ভালো। একটি ম্যাচেই মাত্র হেরেছেন, সেটি গত শুক্রবার বাংলাদেশের কাছে।

এশিয়া কাপের ওডিআই ফরম্যাটে প্রথম ভারতীয় হিসেবে ১ হাজার রান করতে রোহিতের দরকার ৬১ রান। আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫৩টি ছক্কা হাঁকিয়েছেন ক্রিস গেইল। তাঁকে ছাপিয়ে রেকর্ড নিজের দখলে নিতে হিটম্যানের দরকার আর ৯টি ছয়। রোহিতের আন্তর্জাতিক ক্রিকেটে ওভার বাউন্ডারির সংখ্যা ৫৪৫। গেইল খেলেছেন ৪৮৩টি ম্যাচ। ইনিংস ৫৫১টি। রোহিত আজ খেলছেন ৪৫০তম আন্তর্জাতিক ম্যাচ।

সর্বোপরি, রাহুল দ্রাবিড় হেড কোচ হওয়ার পর বহুদলীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়নি ভারত। আজ মেন ইন ব্লু এশিয়া কাপ জিতলে দ্রাবিড়ের কোচিংয়ে ভারত প্রথম মাল্টি-নেশন টুর্নামেন্টে ট্রফির দখল নেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+