Asia Cup 2023 Final Updates: এশিয়া কাপ জিতল রোহিতের ভারত, স্মরণীয় স্পেল সিরাজের

Asia Cup 2023 Final Updates: এশিয়া কাপ ফাইনালে আজ কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা। ২০১৮ সালে ওডিআই ফরম্যাটের এশিয়া কাপ জিতেছিল ভারত।

গত বছর টি ২০ ফরম্যাটের এশিয়া কাপ জেতে শ্রীলঙ্কা। এই ম্যাচের লাইভ স্কোর, নিউজ আপডেট, পরিসংখ্যান জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

Asia Cup 2023 Final Updates: এশিয়া কাপের ফাইনালে কলম্বোয় মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা

Sep 17, 2023, 6:18 pm IST

এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপ জিতল ভারত
Sep 17, 2023, 6:03 pm IST

ভারত ৫ ওভারে ৪৫

জয়ের জন্য ৫১ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত ৫ ওভারে বিনা উইকেটে ৪৫। ওপেন করেছেন শুভমান গিল ও ঈশান কিষাণ।
Sep 17, 2023, 5:09 pm IST

শ্রীলঙ্কা ৫০ রানে অল আউট

শ্রীলঙ্কা ৫০ রানে গুটিয়ে গেল ১৫.২ ওভারেই। হার্দিক পাণ্ডিয়ার তিন উইকেট।
Sep 17, 2023, 5:09 pm IST

শ্রীলঙ্কার নবম উইকেটের পতন

১৫.১ ওভারে ৫০ রানে শ্রীলঙ্কা নবম উইকেট হারাল। হার্দিক পাণ্ডিয়া পেলেন দ্বিতীয় উইকেট। প্রমোদ মাদুশান ৬ বলে ১ রান করে বিরাট কোহলির হাতে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন।
Sep 17, 2023, 4:54 pm IST

আসরে হার্দিক

শ্রীলঙ্কার অষ্টম উইকেটের পতন। ১২.৩ ওভারে ৪০ রানে। হার্দিক পাণ্ডিয়ার শিকার দুনিথ ওয়েলালাগে (২১ বলে ৮)
Sep 17, 2023, 4:45 pm IST

শ্রীলঙ্কার সপ্তম উইকেটের পতন

১১.২ ওভারে ৩৩ রানে শ্রীলঙ্কার সপ্তম উইকেটের পতন। ছয় উইকেট সিরাজের নামের পাশে। ৩৪ বলে ১৭ করে আউট কুশল মেন্ডিস। এশিয়া কাপে প্রথম ভারতীয় হিসেবে ছয় উইকেট সিরাজের।
Sep 17, 2023, 4:16 pm IST

শ্রীলঙ্কার ষষ্ঠ উইকেট

৫.৪ ওভারে ১২ রানে শ্রীলঙ্কার ষষ্ঠ উইকেটের পতন। সিরাজ নিলেন পঞ্চম উইকেট। অধিনায়ক দাসুন শনাকা ৪ বলে ০ রানে আউট।
Sep 17, 2023, 4:08 pm IST

এক ওভারে চার উইকেট

পাথুম নিসঙ্কা, সাদিরা সমরবিক্রমা, চরিথ আসালঙ্কার পর চতুর্থ ওভারের শেষ বলে ধনঞ্জয় ডি সিলভা (২ বলে ৪)-র উইকেট তুলে নিলেন মহম্মদ সিরাজ। শ্রীলঙ্কার স্কোর ৪ ওভারে ৫ উইকেটে ১২ রান।
Sep 17, 2023, 4:03 pm IST

পরপর ২ বলে ২ উইকেট

চতুর্থ ওভারের প্রথম বলে পাথুম নিসঙ্কা, তৃতীয় বলে সাদিরা সমরবিক্রমা ও চতুর্থ বলে চরিথ আসালঙ্কাকে প্যাভিলিয়নে ফেরালেন মহম্মদ সিরাজ। শ্রীলঙ্কা ৩.৪ ওভারে ৪ উইকেটে ৮ রান। হ্যাটট্রিকের হাতছানি সিরাজের সামনে।
Sep 17, 2023, 4:00 pm IST

দুই বলের ব্যবধানে দুই উইকেট

নিসঙ্কাকে আউট করার পর সাদিরা সমরবিক্রমার উইকেট তুলে নিলেন মহম্মদ সিরাজ। সমরবিক্রমা ২ বলে ০ রানে লেগ বিফোর। শ্রীলঙ্কা ৩.৩ ওভারে ৩ উইকেটে ৮।
Sep 17, 2023, 3:57 pm IST

চাপে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা ইনিংসে প্রথম আঘাতটি হেনেছিলেন জসপ্রীত বুমরাহ। এবার ওপেনার পাথুম নিসঙ্কাকে সাজঘরে ফেরালেন মহম্মদ সিরাজ। ৩.১ ওভারে শ্রীলঙ্কা ২ উইকেটে ৮। নিসঙ্কা ৪ বলে ২ রান করে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিয়ে আউট।
Sep 17, 2023, 3:43 pm IST

বুমরাহ দিলেন ধাক্কা

প্রথম ওভারের তৃতীয় বলেই শ্রীলঙ্কার প্রথম উইকেটের পতন। কুশল পেরেরা কট বিহাইন্ড হলেন জসপ্রীত বুমরাহর বলে। ২ বল খেলে কোনও রান করতে পারেননি। শ্রীলঙ্কা ১/১।
Sep 17, 2023, 3:26 pm IST

ম্যাচ শুরু হবে কখন?

বিকেল ৩টে ৪০ মিনিট নাগাদ খেলা শুরু হবে। বৃষ্টিতে মাঠ ভিজে থাকায় খেলা শুরু হতে দেরি।
Sep 17, 2023, 2:59 pm IST

কলম্বোয় বৃষ্টি

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হবে না
Sep 17, 2023, 2:38 pm IST

শ্রীলঙ্কা দল

শ্রীলঙ্কা- কুশল পেরেরা, পাথুম নিসঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সমরবিক্রমা, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শনাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, দুশান হেমন্ত, প্রমোদ মাদুশান, মাথিশা পাথিরানা
Sep 17, 2023, 2:36 pm IST

ভারতের একাদশ

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঈশান কিষাণ, হার্দিক পাণ্ডিয়া (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ
Sep 17, 2023, 2:34 pm IST

ভারতের একাদশে সুন্দর

অক্ষর প্যাটেলের জায়গায় খেলছেন ওয়াশিংটন সুন্দর। বাংলাদেশ ম্যাচে বিশ্রামে থাকা ক্রিকেটাররা দলে ফিরলেন।
Sep 17, 2023, 2:32 pm IST

শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন

মাহিশ থিকশানার জায়গায় শ্রীলঙ্কা দলে এলেন দুশান হেমন্ত
Sep 17, 2023, 2:31 pm IST

টস জিতে ব্যাটিং শ্রীলঙ্কার

এশিয়া কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং নিল শ্রীলঙ্কা
Sep 17, 2023, 2:15 pm IST

নজিরের হাতছানি

ভারত আজ এশিয়া কাপ জিতলে রোহিত শর্মা দ্বিতীয় অধিনায়ক হিসেবে পরপর দুটি এশিয়া কাপ (৫০ ওভার ফরম্যাটে) জেতার নজির গড়বেন। আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিস গেইলের ৫৫৩টি ছক্কা মারার রেকর্ড ভেঙে নয়া নজির গড়তে হিটম্যানের দরকার ৯টি ওভার বাউন্ডারি। এশিয়া কাপে (ওডিআই ফরম্যাটে) প্রথম ভারতীয় হিসেবে ১ হাজার রান থেকে রোহিত ৬১ রান দূরে।
Sep 17, 2023, 2:12 pm IST

শ্রীলঙ্কার লক্ষ্য

এশিয়া কাপ সবচেয়ে বেশি ৭ বার জেতার ভারতের নজির স্পর্শ করতে মুখিয়ে শ্রীলঙ্কা
Sep 17, 2023, 2:11 pm IST

রোহিতের ২৫০তম ওডিআই ম্যাচ

রোহিত শর্মা আজ ওডিআই কেরিয়ারের ২৫০তম ম্যাচ খেলবেন
Sep 17, 2023, 2:09 pm IST

রোহিত-বিরাট যুগলবন্দি

২০১০ সালের পর প্রথম একসঙ্গে এশিয়া কাপ ফাইনাল খেলবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি
Sep 17, 2023, 2:07 pm IST

ভারত শুরু করছে ফেভারিট হিসেবেই

চলতি এশিয়া কাপে ভারতীয় দল সহজেই হারিয়ে দিয়েছিল শ্রীলঙ্কাকে। ফেভারিট হিসেবেই আজ মাঠে নামছেন রোহিত শর্মারা।
Sep 17, 2023, 2:05 pm IST

ফাইনাল ফ্রন্টিয়ার

এশিয়া কাপ ফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা। টস একটু পরেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+