Asia Cup 2023: ফাইনাল ম্যাচও থমকে দিতে পারে বৃষ্টি, থাকছে রিজার্ভ ডে?
রবিবার কলম্বোয় এশিয়া কাপের খেতাব জয়ের লড়াই। মেগা ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত শ্রীলঙ্কা। তবে সব কিছুকে ছাপিয়ে চর্চায় সেই আবহাওয়া। এখনও পর্যন্ত ভারতের প্রতিটি ম্যাচেই বৃষ্টি বাধার সৃষ্টি করেছে।গ্রুপ পর্বের ভারত পাকিস্তান ম্যাচ থেকে সুপার ফোরের শ্রীলঙ্কা ভারতের প্রতিটি ম্যাচেই বৃষ্টির জন্য খেলা থমকে গিয়েছে। ভারত বনাম শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচেও থাকছে বৃষ্টিপাতের পূর্বাভাস।
কলম্বোর হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে ফাইনালেও ম্যাচেও মাঝমধ্যেই বাধার সৃষ্টি করতে পারে বৃষ্টি। ম্যাচের মাঝে বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ, সকাল ৭টা থেকে ৯টা, আবার বিকেল ৫ টা, রাত ৮টা এবং ৯ টাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্র-বিদ্যুত্-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মেঘের আবরণ ৯০ শতাংশে পৌঁছানোর প্রত্যাশিত, যা ম্যাচটি বারেবারে বিঘ্নিত হবে।

তবে রবিবার একান্তই ফলাফল না হলে হাতে আরও একটা দিন রাখা হয়েছে রিজার্ভ ডে হিসাবে। কোনও ভাবে ম্যাচ থমকে গেলে ফলাফল হওয়ার জন্য আরও একটা দিন থাকছে ভারত ও শ্রীলঙ্কা দুই দলের হাতেই৷ সোমবার এশিয়া কাপ ফাইনালের রিজার্ভ ডে রয়েছে৷ তবে ভারত বনাম পাকিস্তান সুপার ফোর ফোর ম্যাচের মতোই এশিয়া কাপের ফাইনালও দুদিনে বিভক্ত হয়ে হয় নাকি একদিনেই হয় সেটাই এখন দেখার৷
এশিয়া কাপে ফাইনাল ছাড়াও সুপার ফোরের ভারত পাকিস্তান ম্যাচেও রিজার্ভ ডে ছিল, কেন সুপার ফোরের একটি মাত্র ম্যাচেই রিজার্ভ ডে রাখা হয়েছিল তা নিয়ে বিতর্ক কম হয়নি। কিন্তু রিজার্ভ ডে-তেই ম্যাচের ফলাফল হয়।

এখনও পর্যন্ত গোটা টুর্নামেন্টে একটি মাত্র ম্যাচেই ভেস্তে গিয়েছে বৃষ্টির কারণে, সেটা হল গ্রুপ পর্বের ভারত পাকিস্তান ম্যাচ। যদিও অন্য ম্যাচগুলিতেও বৃষ্টির জেরে খেলা থমকে গিয়েছিল তবে ওভার কমিয়ে ম্যাচ সমাপ্ত হয়েছে। উল্লেখযোগ্য তথ্য হল সুপার ফোরে মাত্র ১৬ ওভার নষ্ট হয়েছে বৃষ্টির কারণে। এরজন্য শ্রীলঙ্কার মাঠকর্মীদের কৃতিত্ব প্রাপ্য।
বৃষ্টি কিন্তু ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কারণ যে দল টস জিতবে তাঁরা প্রথমে ব্যাট করে নিতে চাইবে। কারণ ডার্ক ওয়ার্থ লুইসের সম্ভাবনা থাকবে এই ম্যাচে। ফলে অঙ্কের জটিল হিসেব নিয়ে রান তাড়া করা কঠিন হবে যে কোনও দলের জন্য।

আইসিসির নিয়ম অনুযায়ী, একটি ওডিআই ম্যাচ হওয়ার জন্য দুই ইনিংসেই অন্তত ২০ ওভার হওয়া প্রয়োজন। এখন দেখার রবিবারই খেতাবী লড়াইয়ের ফয়সালা হয় কিনা।












Click it and Unblock the Notifications