Asia Cup 2023:পাকিস্তানের বিরুদ্ধে ইনিংসকে সেরা মানছেন না আসালঙ্কা, ফাইনালের আগে শ্রীলঙ্কা শিবিরে চোটের উদ্বেগ

এশিয়া কাপ জয়ের শেষ ল্যাপের শ্রী‌লঙ্কা। সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে দ্বীপরাষ্ট্রের দলটি। শ্রীলঙ্কার এই জয়ের নায়ক চরিথ আসালঙ্কা। ধৈর্যশীল ইনিংস খেলে ৪৭ বলে ৪৯ রানে অপরাজিত থেকে শেষ বলে দলকে জেতালেন তিনি। যদিও ম্যাচ শেষে এই ইনিংসকে কেরিয়ারে সেরার তকমা দিলেন না শ্রীলঙ্কা‌ন এই ক্রিকেটার।

২৫৩ রানের টার্গেট তাড়া করতে নেমে নেমে কুশল পেরিরা শ্রীলঙ্কার হয়ে শুরুটা দুরন্তভাবে করেন। তবে শাদাব খানের দুরন্ত ডাইরেক্ট হিটে আট বলে ১৭ রান করেই ফিরতে হয় তাঁকে। ২০ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস ৫৭ রানের পার্টনারশিপে শ্রীলঙ্কান ইনিংসকে স্থিরতা প্রদান করেন।

শ্রীলঙ্কা

কুশল মেন্ডিসের ৯১ রানের ইনিংসে ভর করেই জয়ের ভিত গড়ে নেয় গতবারের চ্যাম্পিয়নরা। শেষের দিকে দ্রুত কয়েকটি উইকেট হারানোয় চাপে পড়েছিল দাসুন শনাকার দল। কিন্তু স্নায়ুযুদ্ধে বাজিমাত করলেন চরিথ আসালঙ্কা। যদিও নিজের কেরিয়ারে এই ইনিংসটিকে দ্বিতীয় স্থানে রাখলেন আসালঙ্কা।

ম্যাচ শেষে শ্রীলঙ্কান এই ক্রিকেটার বলেছেন, 'আমি শেষ বলে ২ রান নেওয়ার পরিকল্প‌না করেছিলাম, কারণ মাঠ বড় ছিল। আমি পাথিরানাকে বলেছিলাম জোরে দৌড়াতে। এরআগে বলগুলি বাউন্সার ও ইর্য়কার দিয়েছিল, শেষ বলে তে স্লোয়ার আসতে পারে সেই ধরেই নিয়েছিলাম। সেটা আমার পক্ষে যায়।'


একইসঙ্গে ম্যাচের নায়ক উ্ল্লে খ করেন, 'মেন্ডিস এবং সাদিরা খুব ভা‌লো ব্যাট করেছে। আমার কাজ ম্যাচটা ফিনিশ করা। আমি এই ইনিংসটাকে আমার বইয়ের দুই নম্বরে রাখতে পারব।' শ্রীলঙ্কান অধিনায়ক দাশুন শনাকা বলেন, 'আমরা প্রথম থেকেই ম্যাচের নিয়ন্ত্রক ছিলাম। কিন্তু শেষ দিকে পর পর উইকেট হারিয়ে কিছুটা চাপ বাড়ে কিন্তু আসালঙ্কা দুরন্তভাবেই ম্যাচ ফিনিশ করে।'

এই নিয়ে ১১ বার এশিয়া কাপের ফাইনালে গেল শ্রীলঙ্কা। এশিয়া কাপ গত বছর হয়েছিল ২০ ওভারের ফরম্যাটে, চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। এর আগে ২০১৮ সালে ৫০ ওভারের ফরম্যাটে শেষবার এশিয়া কাপ হয়েছিল। তাতে খেতাব জিতেছিল ভারত। রবিবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা

তবে ভারতের বিরুদ্ধে নামার আগে থিকসানাকে নিয়ে উদ্বেগ শ্রীলঙ্কান শিবিরে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন শ্রীলঙ্কান এই পেসার। ফলে ফাইনালে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। শুক্রবার তাঁর চোটের জায়গা পরীক্ষা হবে, তারপরই বোঝা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+