Asia Cup 2023: এশিয়া কাপের আসর থেকে দেশে ফিরলেন বুমরাহ, নেপালের বিরুদ্ধে ভারতের একাদশে আসছেন কে?

Asia Cup 2023: এশিয়া কাপের আসর ছেড়ে দেশে ফিরলেন জসপ্রীত বুমরাহ। চোট সারিয়ে আয়ারল্যান্ড সফরে টি ২০ আন্তর্জাতিক সিরিজে কামব্যাক করেন ভারতের ১ নম্বর পেসার। শনিবার পাকিস্তান ম্যাচে ব্যাটিংও করেন।

যদিও রবিবারই বিমান ধরে মুম্বই ফিরে এসেছেন বুমরাহ। সোমবার তাই পাল্লেকেলেতে নেপালের বিরুদ্ধে ম্যাচে তাঁকে পাচ্ছেন না রোহিত শর্মারা।

Asia Cup 2023: এশিয়া কাপের আসর থেকে দেশে ফিরলেন বুমরাহ

তবে চোট-আঘাত বা ফিটনেস সংক্রান্ত কারণ নয়। পারিবারিক কারণেই জসপ্রীত দেশে ফিরেছেন বলে সরকারিভাবে জানানো হয়েছে। পরে সূত্র মারফত জানা গিয়েছে, বুমরাহ-র স্ত্রী সঞ্জনা গণেশন সন্তানসম্ভবা। প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রী-র পাশে থাকতেই ফিরে এসেছেন বুমরাহ। তবে সুপার ফোর শুরুর আগেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন।

Asia Cup 2023: এশিয়া কাপের আসর থেকে দেশে ফিরলেন বুমরাহ

পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে ভারতীয় দল বোলিং করতে নামতে পারেনি। বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। তবে ব্যাট হাতে লোয়ার অর্ডারে অবদান রাখেন বুমরাহ। ১৪ বলে ১৬ রান করে ভারতকে সম্মানজনক জায়গায় পৌঁছে দিতে সচেষ্ট হন তিনি। সবকিছু ঠিকঠাক চললে ১০ সেপ্টেম্বর সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত।

প্রথম ম্যাচে নেপালকে ২৩৮ রানে হারানোয় নেট রান রেটে অনেক এগিয়ে পাকিস্তান। সোমবার ভারত যদি সেই ব্যবধানের চেয়ে বড় জয় পায় তাহলেই একমাত্র এ গ্রুপের ১ নম্বর দল হবে। রোহিতরা এ গ্রুপের ১ নম্বর দলে সুপার ফোরে ভারতের প্রথম ম্যাচ পড়বে সেপ্টেম্বরের ৬ তারিখ, বি গ্রুপের ২ নম্বর দলের বিরুদ্ধে। তবে ভারত-নেপাল ম্যাচ হওয়া নিয়েও সংশয় আছে।

ভারত-পাকিস্তান ম্যাচের মতো সোমবারের ম্যাচও যদি পরিত্যক্ত হয় তাহলে এমনিতেই ছিটকে যাবে নেপাল। কেন না সেক্ষেত্রে ভারতের পয়েন্ট হবে ২, নেপালের ১। সেক্ষেত্রে এ গ্রুপের ১ নম্বর দল থাকবে পাকিস্তানই। সোমবার বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ। পাকিস্তানের পেসাররা ভারতের ১০টি উইকেটই তুলে নিয়েছেন। ফলে পিচে পেসাররা সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে।

জসপ্রীত বুমরাহ না থাকায় ভারতীয় একাদশে মহম্মদ শামির আসার সম্ভাবনাই বেশি। প্রথম ম্যাচে শামিকে বাদ দেওয়া নিয়ে চর্চা শুরু হয়। বিশেষজ্ঞরা বলেন, ব্যাটিং গভীরতা বাড়াতেই অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে খেলানো হচ্ছে। তাছাড়া শামি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর খেলেননি। কিন্তু বুমরাহর অনুপস্থিতিতে সুযোগ পাওয়ার নিরিখে শামিই এগিয়ে।

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ শামি বা প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ।

নেপালের সম্ভাব্য একাদশ- কুশল ভুরতেল, আসিফ শেখ (উইকেটকিপার), রোহিত পাউডেল (অধিনায়ক), আরিফ শেখ, সোমপাল কামি, দীপেন্দ্র সিং আইরি, গুলশন ঝা, কুশল মাল্লা, করণ কেসি, সন্দীপ লামিছানে, ললিত রাজবংশী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+