Asia Cup 2023: ফাইনালে চোটের সমস্যায় দুই দলই, অক্ষরের বিকল্প কে? জানুন দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

রবিবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত শ্রীলঙ্কা। ২০২২ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, অন্যদিকে ২০১৮ সালের পর থেকে এই ট্রফি অধরাই থেকেছে টিম ইন্ডিয়ার। সাম্প্রতিক কালে দ্বিপাক্ষিক সিরিজ ছাড়া ভারতের বড় টুর্নামেন্টে তেমন সাফল্য নেই। তাই এশিয়া কাপ জিতে কলম্বো থেকেই বিশ্বকাপের জন্য বাড়তি আত্মবিশ্বাসটা সংগ্রহ করে নিতে চাইছে রোহিত ব্রিগেড।

ফাইনা‌লে নামার আগে চোটের সমস্যায় পড়েছে দুই দলই। অক্ষর প্যাটেল বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে আঙুলে এবং হাতে চোট পেয়েছেন। ফলে তাঁর খেলার সম্ভাবনা নেই। বিশ্বকাপের আগে অক্ষরকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাইছে না থিঙ্ক ট্যাঙ্ক। তাঁর পরিবর্ত হিসাবে আট নম্বরে শার্দূল ঠাকুর নাকি ওয়াশিংটন ,সুন্দর কাকে খেলানো হবে তা নিয়ে চর্চা চলছে।

এশিয়া কাপ

দলের সঙ্গে যোগদিয়েই ফাইনালে মতো ম্যাচে মাঠে নামিয়ে দেওয়টা ঝুঁকির হয়ে যেতে পারে। কিন্তু স্পিন সহায়ক পিচে তৃতীয় স্পিনার নিয়েই খেলতে হবে। এক্ষেত্রে নাম ভাসছে তিলক বর্মারও। কারণ তিলক ব্যাটিং এবং স্পিন বোলিং দুটোই করতে পারেন। বিশ্রাম কাটিয়ে দলে ফিরবেন বিরাট, বুমরাহ, পাণ্ডিয়া।

অন্যদিকে চোটের কারণে ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন শ্রীলঙ্কার থিকসানা। তাঁর পরিবর্তে দাশুন হেমান্থাকে খেলাতে পারে দ্বীপরাষ্ট্রের দলটি। দিমুথ এবং ধনঞ্জয় দ্য সিলভার উপর বাড়তি নির্ভর করতে হবে শ্রীলঙ্কাকে। এই দুই স্পিনারই ভারতের বিরুদ্ধে সুপার ফোরে স্পিনের ভেল্কি দেখিয়েছিলেন। এই ম্যাচেও শ্রীলঙ্কার অন্যতম শক্তি স্পিন অ্যাটাকই।

এশিয়া কাপ

প্রেমদাসা স্টেডিয়ামে ৯দিনে ছয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।পিচ থেকে বাড়তি সুবিধা পাবেনন স্পিনাররা। কলম্বোর হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে ফাইনালেও ম্যাচেও মাঝমধ্যেই বাধার সৃষ্টি করতে পারে বৃষ্টি। যে দল টস জিতবে তাঁরা প্রথমে ব্যাট করে নিতে চাইবে। কারণ ডার্ক ওয়ার্থ লুইসের সম্ভাবনা থাকবে এই ম্যাচে।

এশিয় ক্রিকেটের দুই হেভিওয়েট ভারত এবং শ্রীলঙ্কা একদিনের ফর্ম্যাটে একে অপরের মুখোমুখি হয়েছে ১৬৬ বার। জয়-পরাজয়ের নিরিখে অনেকখানি এগিয়ে রয়েছে ভারত। টিম ইন্ডিয়া জিতেছে ৯৭ ম্যাচ। অন্যদিকে শ্রীলঙ্কার পক্ষে গিয়েছে ৫৭টি ম্যাচ। ১১টি খেলায় কোনোরকম মীমাংসা হয় নি। আর ১টি ম্যাচ টাই হয়েছে।

এশিয়া কাপে এই দুই দল ২২ বার একে ওপরের মুখোমুখি হয়েছে। দুই দলই ১১ বার করে ম্যাচ জিতেছে, এই নিয়ে সপ্তমবার মুখোমুখি হতে চলেছে। ট্রফি জয়ের নিরিখে ভারত ৭-৬ ফলে এগিয়ে দ্বীপরাষ্ট্রের দলটির থেকে।

এশিয়া কাপ

ভারতের সম্ভাব্য প্রথম একাদশঃ রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঈশান কিষাণ অথবা তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর বা ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

শ্রীলঙ্কার সম্ভাব্য প্রথম একাদশঃ কুশল পেরেরা, পাতুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সমারাবিক্রমা, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডিসিলভা, দাশুন শনাকা, দুনিথ ওয়েল্লালাগে, দাশুন হেমান্থা, কসুন রজিথা, মতিসা পাথিরানা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+