Asia Cup 2023: এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে টিকে রইল বাংলাদেশ, কলম্বো থেকে সুপার ফোরের ম্যাচ সরানোর ভাবনা

Asia Cup 2023: এশিয়া কাপের মরণ-বাঁচন লড়াইয়ে আফগানিস্তানকে চূর্ণ করল বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে রান উঠল ৫৭৯, যা একদিনের আন্তর্জাতিকে এই দুই দলের দ্বৈরথে সর্বাধিক রান। ম্যাচের সেরা মেহেদি হাসান মিরাজের পাশাপাশি শতরান নাজমুল হোসেন শান্তর।

এরই মধ্যে কলম্বোয় বৃষ্টির কারণে সেখান থেকে সুপার ফোরের ম্যাচ সরানোর ভাবনাচিন্তা শুরু হয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে বিষয়টি নিয়ে কথা চলছে সম্প্রচারকারী সংস্থার।

Asia Cup 2023: এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে টিকে রইল বাংলাদেশ

আজ লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। শাকিব আল হাসানের দল তোলে ৫ উইকেটে ৩৩৪ রান। মেহেদি হাসান মিরাজ রিটায়ার্ড হার্ট হন ১১৯ বলে ১১২ করে। নাজমুল হোসেন শান্ত ১০৫ বলে ১০৪ রান করেন। শাকিব ১৮ বলে ৩২ রানে অপরাজিত থাকেন।

Asia Cup 2023: এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে টিকে রইল বাংলাদেশ

মুজিব উর রহমান ও গুলাবদিন নঈব ১টি করে উইকেট পান। বাংলাদেশের তিনজন ব্যাটার রান আউট হন। রশিদ খান ১টি মেডেন-সহ ১০ ওভারে ৬৬ রান দেন। জবাবে আফগানিস্তান ৪৪.৩ ওভারে ২৪৫ রানে গুটিয়ে যায়। ইব্রাহিম জাদরান ৭৫ ও অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি ৫১ রান করেন। তাসকিন আহমেদ ৪টি, শরিফুল ইসলাম তিনটি এবং হাসান মাহমুদ ও মিরাজ ১টি করে উইকেট দখল করেন।

এদিকে, শ্রীলঙ্কার পাল্লেকেলেতে ভারত-পাকিস্তান ম্যাট বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। ভারত-নেপাল ম্যাচও বৃষ্টিতে ব্যাহত হতে পারে। কলম্বোয় গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল, শ্রীলঙ্কা ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করছে বিকল্প জায়গা নিয়ে। সেই আলোচনায় অংশ নিচ্ছে সম্প্রচারকারী সংস্থা ডিজনি-স্টার।

কলম্বোয় সুপার ফোরের পাঁচটি ম্যাচ ও ফাইনাল হওয়ার কথা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে শ্রীলঙ্কার যে অংশে বৃষ্টি হচ্ছে না সেখানে ম্যাচগুলি সরানো হতে পারে। এমনিতে এখন শ্রীলঙ্কায় বর্ষাকাল চলছে না। কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে কলম্বোর স্টেডিয়ামের কাছাকাছি জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ম্যাচ সরানোর প্রক্রিয়া সহজ হবে না।

ডামবুলায় ম্যাচ সরানো যেতে পারে। কিন্তু সেখানে দীর্ঘদিনের সমস্যা মেটাতে ফ্লাডলাইট ঠিকঠাক করার কাজ চলছে। তাছাড়া সেখানকার হোটেল-সহ যাবতীয় বিষয় নিয়ে সন্তুষ্ট নয় ভারতীয় দল। ভারত আবার পাকিস্তানে খেলতে যাবে না। বাকি রইল হামবানটোটা। সেখানে স্টেডিয়ামে জঙ্গলের কাছে। ফলে তার কাছাকাছি থাকার মতো ব্যবস্থাপনা নেই।

সম্প্রচারকারী সংস্থা চাইছে ম্যাচগুলি সরানো হলে একটি জায়গাতেই খেলাগুলি হোক। তা না হলে সম্প্রচারের সরঞ্জাম এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে আর্থিক-সহ নানা ঝক্কি সামলাতে হবে। আবহাওয়া দফতরের কাছ থেকে আগামী কয়েক দিনের পূর্বাভাস নেওয়ার প্রক্রিয়া চলছে। সবমিলিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেই ম্যাচ সরানো হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+