Asia Cup 2023: সুপার ফোরের আগে ধাক্কা খেল বাংলাদেশ, ছিটকে গেলেন ফর্মে থাকা শান্ত, দলে এলেন লিটন

Asia Cup 2023: এশিয়া কাপে সুপার ফোরের আগে ধাক্কা খেল বাংলাদেশ। আজ শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারায় বা আফগানরা যদি সুপার ফোরে ওঠার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়, তাহলে কাল পাকিস্তান-বাংলাদেশ ম্য়াচ দিয়ে শুরু হবে সুপার ফোর পর্যায়।

তার আগে এশিয়া কাপ থেকেই ছিটকে গেলেন ফর্মে থাকা ব্যাটার নাজমুল হোসেন শান্ত। লাহোরে বাংলাদেশ দলের সঙ্গে আজ যোগ দিয়েছেন লিটন দাস।

Asia Cup 2023: সুপার ফোরের আগে ধাক্কা খেল বাংলাদেশ

হ্যামস্ট্রিংয়ের চোট থাকায় শান্তে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের আগে যাতে তিনি ফিট হন সেই লক্ষ্যে শুরু হবে রিহ্যাব। শারীরিক অসুস্থতার কারণে লিটন দাসকে এশিয়া কাপের দলে রাখা হয়নি। কিন্তু শান্ত ছিটকে যাওয়ায় আজই লাহোরে দলের সঙ্গে যোগ দিয়েছেন লিটন।

আফগানিস্তানের বিরুদ্ধে শতরান হাঁকিয়েছিলেন শান্ত। সেই ম্যাচেই চোট লাগে। চোট নিয়ে ব্যাটিং চালিয়ে গেলেও ফিল্ডিং করতে নামেননি। এমআরআই স্ক্যানে মাসল টিয়ার ধরা পড়েছে। এই অবস্থায় বিশ্বকাপের আগে কোনও ঝুঁকি নেওয়া হয়নি। শান্ত এবারের এশিয়া কাপে দুটি ম্যাচে ১৯৩ রান করেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮৯ ও আফগানদের বিরুদ্ধে ১০৪।

Asia Cup 2023: সুপার ফোরের আগে ধাক্কা খেল বাংলাদেশ

লিটন দাস দলে আসায় তিনি ওপেন করবেন। ফলে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে রদবদল হচ্ছেই। লিটনের অনুপস্থিতিতে মহম্মদ নঈমের সঙ্গে একটি ম্যাচে তানজিদ হাসান ও অপর ম্যাচে মেহেদি হাসান মিরাজকে ওপেন করতে পাঠানো হয়েছিল। শান্ত শ্রীলঙ্কা ম্যাচে তিনে ও আফগানিস্তান ম্য়াচে ব্যাট করতে নেমেছিলেন চারে।

লিটন গত জুলাইয়ে দেশের মাটিতে আফগানদের বিরুদ্ধে শেষ ওডিআই সিরিজ খেলেছেন। তাতে তাঁর রান ছিল যথাক্রমে ২৬, ১৩ ও অপরাজিত ৫৩।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+