Asia Cup 2023: ভারতের বিরুদ্ধে নামার আগে নেপালকে চূর্ণ করল পাকিস্তান, ইফতিখারের প্রশংসায় পঞ্চমুখ বাবর

Asia Cup 2023: এশিয়া কাপে বড় জয় দিয়েই অভিযান শুরু করল পাকিস্তান। দুরন্ত শতরান হাঁকিয়ে ম্যাচের সেরা হলেন পাক অধিনায়ক বাবর আজম। মুলতানে ২৩৮ রানে পাকিস্তানকে হারিয়ে রোহিত শর্মাদের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাস বাড়াল পাকিস্তান।

অধিনায়ক বাবর আজম পেলেন ১৯তম ওডিআই শতরান। শনিবার ভারতীয় চ্যালেঞ্জ মোকাবিলার আগে ওডিআই কেরিয়ারের প্রথম শতরান করলেন ইফতিখার আহমেদ। বল হাতে শাদাব খান নিলেন ৪ উইকেট।

Asia Cup 2023: ভারতের বিরুদ্ধে নামার আগে নেপালকে চূর্ণ করল পাকিস্তান

প্রথমবার এশিয়া কাপ খেলতে নামা নেপালের বিরুদ্ধে টস জিতে পাকিস্তান ব্যাটিং নিয়েছিল। ৫০ ওভারে বাবর আজমের দল তোলে ৬ উইকেটে ৩৪২। ১৪টি চার ও ৪টি ছয়ের সাহায্যে বাবর করেন ১৩১ বলে ১৫১ রান। ১১টি চার ও ৪টি ছয়ের সৌজন্যে ৭১ বলে ১০৯ রানে অপরাজিত থাকেন ইফতিখার আহমেদ। মহম্মদ রিজওয়ান ৪৪, ফখর জামান ১৪ এবং ইমাম উল হক ও আঘা সলমন করেন ৫।

জবাবে খেলতে নেমে ২৩.৪ ওভারে ১০৪ রানে গুটিয়ে যায় নেপাল। শেষ সাতটি উইকেট পড়ে ৯ ওভারে স্কোরবোর্ডে মাত্র ২৭ রান যোগ হওয়ার মধ্যেই। সোমপাল কামি বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট করতে নেমে সর্বাধিক ২৮ রান করেন। শাদাব খান ৬.৪ ওভারে ২৭ রান দিয়ে চারটি উইকেট দখল করেন।

শাহিন শাহ আফ্রিদি ৫ ওভারে ২৭ ও হ্যারিস রউফ একটি মেডেন-সহ ৫ ওভারে ১৬ রান দিয়ে ২টি করে উইকেট নেন। নাসিম শাহ ৫ ওভারে ১৭ ও মহম্মদ নওয়াজ ২ ওভারে ১৩ রান দিয়ে ১টি করে উইকেট ঝুলিতে পোরেন। পাক অধিনায়ক বাবর আজম বলেন, পেসারদের সঙ্গে স্পিনাররা ভালো বল করেছেন। ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ভালো প্রস্তুতি হলো।

Asia Cup 2023: ভারতের বিরুদ্ধে নামার আগে নেপালকে চূর্ণ করল পাকিস্তান

এই জয় দলের আত্মবিশ্বাস বাড়াল বলে উল্লেখ করে বাবর বলেন, আমরা প্রতি ম্যাচেই ১০০ শতাংশ দিই। ভারতের বিরুদ্ধেও ব্যতিক্রম হবে না। পাক অধিনায়কই হলেন ম্যাচের সেরা। নিজের ইনিংস প্রসঙ্গে বাবর বলেন, প্রথম দিকে বল ব্যাটে ভালো আসছিল না। টু-পেসড উইকেট। রিজওয়ানের সঙ্গে ভালো পার্টনারশিপ গড়াই লক্ষ্য থাকে। দুজনেই একে অপরকে আত্মবিশ্বাস জোগাই।

ইফতিখার আহমেদের প্রশংসা করে বাবর বলেন, ইফতিখার নামতেই টেম্পো বদলে গেল। তিনি ভালো খেলেছেন। দু-তিনটি চার মারার পরই স্বস্তিতে ব্যাটিং করেছেন ইফতিখার। ৪০ ওভারের পর ঝোড়ো ইনিংস খেলেছেন। কয়েকটি ওভার নিয়ে আমি তৃপ্ত না হলেও সামগ্রিক পারফরম্যান্সে খুশি। কালই পাকিস্তান দল শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+