Asia Cup 2023: কোহলির পরামর্শে বিরাট উপকৃত হয়েছে কেরিয়ার, ভারত-পাকিস্তান দ্বৈরথের আগে স্বীকারোক্তি বাবরের

Asia Cup 2023: এশিয়া কাপে শনিবার ভারত-পাকিস্তান দ্বৈরথ। পাকিস্তান গতকাল মুলতানে নেপালের বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নিয়েছে। বাবর আজম ও ইফতিখার আহমেদ শতরান হাঁকিয়েছেন। ভারত অভিযান শুরু করবে পাকিস্তান ম্যাচ দিয়েই।

সাম্প্রতিককালে দেখা যাচ্ছে ভারত-পাক মহারণে যথাসাধ্য শান্তির বাতাবরণ ধরে রাখতে সচেষ্ট হচ্ছে দুই শিবির। গরমাগরম বিবৃতি নেই। উল্টে পারস্পরিক চার বছর পর ওডিআই ফরম্যাটে দ্বৈরথের আগে সমীহের সুর, ফিল গুড মেজাজ।

Asia Cup 2023: বিরাটের পরামর্শে কীভাবে উপকৃত বাবর?

ভারত-পাকিস্তান দ্বৈরথে নজর থাকবে বিশ্বের দুই সেরা ব্য়াটারের দিকে। একজন বিরাট কোহলি, অপরজন ওডিআইয়ে বর্তমানে বিশ্বের ১ নম্বর ব্যাটার বাবর আজম। গত বছর বাবর আজমের প্রশংসা করেছিলেন বিরাট। যেভাবে তিনি ধারাবাহিকতা বজায় রেখে খেলছেন, অপরের প্রতি সম্ভ্রম, শ্রদ্ধা দেখান তাতে মুগ্ধ হয়েছিলেন কোহলি।

বিরাটের প্রশংসা তাঁর আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হয়েছে বলে স্টার স্পোর্টসে এক সাক্ষাৎকারে জানান বাবর। তিনি বলেন, ২০১৯ সালে বিশ্বকাপের সময় বিরাট কোহলির সঙ্গে প্রথমবার দেখা হয়। তখন তিনি টপ ফর্মে, এখনও বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। বিরাটের কাছ থেকে অনেক কিছু শিখেছিলেন বলেও জানিয়েছেন বাবর।

ম্যানচেস্টারে বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তান হারার পর বাবর এসেছিলেন বিরাটের কাছে। বিরাট নিজেও বাবরের উত্থান ফলো করেছেন। সব ফরম্যাটে তাঁর অন্যতম সেরা হয়ে ওঠাও খুশি করেছে বিরাটকে। বিরাটের এই বক্তব্যে তিনি গর্বিত বলে উল্লেখ করে বাবর বলেন, আমি বিরাটকে অনেক কিছু জিজ্ঞাসা করেছিলেন। তিনি সব কিছু ভালোভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দেন। যা খুব উপকারে লেগেছে।

Asia Cup 2023: বিরাটের পরামর্শে কীভাবে উপকৃত বাবর?

গতকাল বাবর ১৯তম ওডিআই শতরান পেয়েছেন ইনিংসের নিরিখে বিশ্বে দ্রুততম হিসেবে। ১৫১ রানের ইনিংস খেলেছেন, বিরাট কোহলির পর দ্বিতীয় ব্যাটার হিসেবে এশিয়া কাপে দেড়শো রানের মাইলফলক ছুঁয়ে। এশিয়া কাপের ইতিহাসে আর কোনও অধিনায়ক এর আগে দেড়শো রান করতে পারেননি।

বিরাট কোহলি একদিনের আন্তর্জাতিকে পাকিস্তানের বিরুদ্ধে ১৩টি ম্যাচে ১৩টি ইনিংসে ২ বার অপরাজিত থেকে ৫৩৬ রান করেছেন, ২টি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি রয়েছে। সর্বাধিক স্কোর ১৮৩, গড় ৪৮.৭২, স্ট্রাইক রেট ৯৬.২২।
বাবর আজম ভারতের বিরুদ্ধে ৫টি ম্যাচ খেলেছেন, ১৫৮ রান করেছেন। সর্বাধিক স্কোর ৪৮।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+