Asia Cup 2023: এশিয়া কাপের শুরুতেই নজির গড়ে শতরান বাবর আজমের, স্পর্শ করলেন ধোনির কীর্তি
Asia Cup 2023: এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই দুরন্ত শতরান হাঁকালেন বাবর আজম। পাকিস্তানের অধিনায়ক একদিনের আন্তর্জাতিক কেরিয়ারে ১৯তম শতরানটি করলেন বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে।
আজ মুলতানে মাতালেন বাবর আজম। নেপালের বিরুদ্ধে ঝকঝকে শতরান ভারতের মুখোমুখি হওয়ার আগে তাঁর আত্মবিশ্বাসও বাড়াল। আজ মুলতানে মাতালেন বাবর আজম। নেপালের বিরুদ্ধে ঝকঝকে শতরান ভারতের মুখোমুখি হওয়ার আগে তাঁর আত্মবিশ্বাসও বাড়াল।

টস জিতে ব্যাট করতে নেমে নেপালের বিরুদ্ধে পাকিস্তান বড় রান তুলতে পারল বাবরের অনবদ্য শতরানের সৌজন্যে। যোগ্য সঙ্গত দিলেন মহম্মদ রিজওয়ান ও ইফতিখার আহমেদ। বাবর ৭২ বলে অর্ধশতরান পূর্ণ করেন, শতরান আসে ১০৯ বলে। ১০টি চারের সাহায্যে। অধিনায়ক হিসেবে এশিয়ায় বিরাট কোহলির ১২টি ওডিআই শতরান রয়েছে। বাবর এদিন ষষ্ঠ শতরান হাঁকিয়ে ছুঁলেন মহেন্দ্র সিং ধোনিকে।
১০৪তম ম্যাচে ১০২তম ইনিংসে ১৯তম ওডিআই শতরান পেলেন বাবর। নেপালের বিরুদ্ধে আজই প্রথমবার খেলছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা ১৯তম শতরান করেছিলেন ১০৪টি ইনিংস খেলে। সেই নজির ভাঙলেন বাবর। বিরাট কোহলি ১২৪, ডেভিড ওয়ার্নার ১৩৯, এবি ডিভিলিয়ার্স ১৭১, ক্রিস গেইল ১৮৯ ও রস টেলর ১৯০তম ইনিংসে ১৯তম ওডিআই সেঞ্চুরি পূর্ণ করেন।
🌟 𝐂 𝐋 𝐀 𝐒 𝐒 🌟@babarazam258 notches up his second score of 1️⃣5️⃣0️⃣ in ODIs 👏#PAKvNEP | #AsiaCup2023 pic.twitter.com/vGIP7bhcdp
— Pakistan Cricket (@TheRealPCB) August 30, 2023
এই নিয়ে দ্বিতীয়বার বাবর ১৫০ রানের মাইলফলক ছুঁলেন তাঁর ওডিআই কেরিয়ারে। ১৫০ রানে তিনি পৌঁছন ১২৯ বলে। ১৪টি চার ও চারটি ছয়ের সাহায্যে। একদিনের আন্তর্জাতিকে এদিনই প্রথম শতরানটি হাঁকালেন ইফতিখার আহমেদ। কেরিয়ারের ১৫তম ম্যাচে ১৪তম ইনিংসে। ৬৭ বলে তিনি শতরান পূর্ণ করেন। বাবর এদিন করলেন ১৩১ বলে ১৫১ রান। ইফতিখার আহমেদকে নিয়ে গড়লেন ২১৪ রানের পার্টনারশিপ।

ওপেনার ফখর জামান ১৪ ও ইমাম উল হক ৫ রানে আউট হয়েছিলেন। ২৫ রানে দুই উইকেট হারায় পাকিস্তান। তৃতীয় উইকেট পড়ে ২৩.৪ ওভারে ১১১ রানে। মহম্মদ রিজওয়ান রান আউট হন ৫০ বলে ৪৪ করে। আঘা সলমন ৫ রানে আউট হলে পাকিস্তানের পঞ্চম উইকেট পড়ে ২৭.৫ ওভারে ১২৪ রানে।
The @babarazam258 & @IftiMania partnership has crossed the 1️⃣5️⃣0️⃣-run mark in just over 17 overs! 💥
— Pakistan Cricket (@TheRealPCB) August 30, 2023
Sensational display of batting from the two 👏#PAKvNEP | #AsiaCup2023 pic.twitter.com/DvgOdnZEPd
পাকিস্তান ৬ উইকেট হারিয়ে ৩৪২ রান তুলেছে। ১১টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৭১ বলে ১০৯ রানে অপরাজিত থাকেন ইফতিখার। ২ বলে ৪ রানে অপরাজিত থাকেন শাদাব খান। সোমপাল কামি নেন ২ উইকেট। করণ কেসি ও সন্দীপ লামিছানে ১টি করে উইকেট পান।












Click it and Unblock the Notifications