Asia Cup 2023:আইপিএলের উর্ধ্বে উঠে দেশকে সমর্থনের আহ্বা‌ন অশ্বিনের, মুখ খুললেন সুযোগ না পাওয়া ‌নিয়েও

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে বিভিন্ন বিষয়ে মুখ খুলেছেন ভারতীয় দলের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বিশ্বের এক নম্বর টেস্ট বোলার সোশ্যাল মিডিয়াতেও তাঁর বিশ্লেষণ ধর্মী বক্তব্যের মধ্য দিয়ে যথেষ্টই জনপ্রিয়তা অর্জন করেছে‌ন।এবার ভক্তদের আইপিএলে উর্ধ্বে উঠে দেশকে এবং ভারতীয় ক্রিকেটারদের সমর্থনের আহ্বান জানালেন রবিচন্দ্রন অশ্বিন।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বি‌ন বলেছে‌ন, 'আপনি যখন বিশ্বকাপে নামবেন, তখন আমাদের সব ক্রিকেটারকে ভারতের প্রতিনিধি হিসেবে দেখা উচিত। আইপিএল শেষ হয়ে গেলে, এগিয়ে যান, আর যখন প্লেয়ার ভারতের হয়ে খেলবেন, তখন মেনে নিন যে তিনি আইপিএলে সত্যিই ভাল খেলেছেন। আইপিএলের পরও ভক্তরা বাক যুদ্ধে জড়িয়ে পড়ছেন, এটা কাম্য নয়। দেশকে সমর্থ‌ন করুন ব্যক্তিগত ভালো লাগার উর্ধ্বে উঠে।'

অশ্বিন

টি টোয়েন্টির পর এবার একদিনের ক্রিকেটেও সুযোগ পেলেন তিলক। তাও একেবারে এশিয়া কাপের মঞ্চে।ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয়েছিল বাঁহাতি এই তরুণ ক্রিকেটারের। ক্যারিবিয়ান সফরে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজই ক্রিকেট কেরিয়ারের গ্রাফকে বদলে দিল তিলকের।

একদিনের ম্যাচে সরাসরি এশিয়া কাপের দলে তিলকের সুযোগ পাওয়াকে সমর্থ‌ন করছেন অশ্বিন।
তামিল স্পি‌নারের বক্তব্য, ' ওর সেই এক্স ফ্যাক্টর আছে, তাই একদিনের ক্রিকেটে ওকে সরাসরি এশিয়া কাপের মতো টুর্নামেন্টে সুযোগ দেওয়া হয়েছে। কীভাবে আমরা বিশ্বকাপ জিতেছি। এমএস ধোনি হোক বা অন্য কোনও অধিনায়ক, তারা তাদের খেলোয়াড়দের ভালো করার জন্য সমর্থন করেছে। অবশ্যই, আপনি যদি খেলোয়াড় বাদ দেওয়া বা নির্বাচন করার জন্য একটি পক্ষে এবং বিপক্ষে বিতর্ক করতে চান, তবে আপনি একটি স্বাস্থ্যকর বিতর্ক করতে পারেন।'

এশিয়া কাপের দলে সুযোগ পাননি অশ্বিন। ফলে বিশ্বকাপেও তাঁর দলে থাকার সম্ভব‌না ক্ষীণ। যদিও দলে সুযোগ না পেলেও হতাশ হতে রাজীন নন অশ্বি‌ন। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে নিজের অনুভূতির কথা জানিয়েছেন অশ্বিন।

অশ্বিন

বিশ্বের এক নম্বর টেস্ট স্পিনার বলেছেন, 'আমি এই বিষয়টি নিয়ে কোন চিন্তাই করছি না। কারণ দল নির্বাচন তো আর আমার হাতে নেই। যে জিনিসটা আমার হাতে নেই তা নিয়ে ভাবনা আমি অনেকদিন আগেই বন্ধ করে দিয়েছি। জীবনে এই মুহূর্তে আমি যে পরিস্থিতিতে রয়েছি তা নিয়ে আমি খুব খুশি। আমার কোন অভিযোগ নেই।'

একই সঙ্গে অশ্বিন জানিয়েছেন, 'আমি আমার জীবন আমার চিন্তা ভাবনা থেকে এই ধরনের নেতিবাচক চিন্তা ভাবনা দূরে রাখতে চাই। আমি সেই দিনের জন্য বাঁচি। এমন কোন কাজ নেই যা এখনও আমি করে উঠতে পারিনি। আমি যদি না ও খেলি দলে তাও আমি ভারতকে চ্যাম্পিয়ন দেখার জন্য মুখিয়ে থাকব।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+