Asia Cup 2023: রিজওয়ানের বিচিত্র রান আউটে বিরক্তি বাবরের, নেটপাড়া তোলপাড়! অশ্বিন বোঝালেন হেলমেটের গুরুত্ব

Asia Cup 2023: মুলতানে পাকিস্তান আজ এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে রানের পাহাড় গড়েছে। অধিনায়ক বাবর আজম শতরান পেয়েছেন। কেরিয়ারের প্রথম ওডিআই শতরান হাঁকিয়ে অপরাজিত থাকেন ইফতিখার আহমেদ।

যদিও সোশ্যাল মিডিয়া সরগরম মহম্মদ রিজওয়ানের রান আউট নিয়ে। যা দেখে খোঁচা দিতে ছাড়েননি রবিচন্দ্রন অশ্বিন।

Asia Cup 2023: রিজওয়ানের বিচিত্র রান আউটে বিরক্তি বাবরের

ঘটনা পাকিস্তান ইনিংসের ২৪তম ওভারে। এই ওভারের চতুর্থ বলে ঝুঁকিপূর্ণ সিঙ্গলস নিতে গিয়ে রান আউট হন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার রিজওয়ান। ৬টি চারের সাহায্যে ৫০ বলে ৪৪ করে তিনি সাজঘরে ফেরেন দীপেন্দ্র সিং আইরির থ্রোয়। বলের দিকে চোখ রাখলে অবশ্য রান আউট থেকে বাঁচতে পারেন রিজওয়ান। বিশেষ করে ডাইভ দিলে।

কিন্তু বল যাতে গায়ে না লাগে সে বিষয়ে সতর্ক থাকতে গিয়েই বিপত্তি। বল থেকে বাঁচতে অন্যদিকে তাকিয়ে লাফ দেন রিজওয়ান। সরাসরি থ্রো ভেঙে দেয় উইকেট। রিজওয়ান শটটি খেলে যাচ্ছিলেন নন স্ট্রাইকিং এন্ডে। তিনি এভাবে রান আউট হওয়ায় বিরক্তিতে টুপি খুলে মাটিতে ফেলে দেন অধিনায়ক বাবর। পরে যিনি ইফতিখারকে নিয়ে পাকিস্তানকে পৌঁছে দেন রানের পাহাড়ে।

রবিচন্দ্রন অশ্বিন সোশ্যাল মিডিয়ায় রিজওয়ানের রান আউট দেখে হেলমেটের গুরুত্ব মনে করিয়ে দিয়েছেন। অশ্বিনের কথায়, থ্রো-র উচ্চতা রিজওয়ানের সমস্যা বাড়িয়েছিল। কিন্তু সাধারণত এ ক্ষেত্রে ব্যাটাররা ডাইভ দেন। যেভাবে বল থেকে বাঁচার চেষ্টা করছেন রিজওয়ান তা দেখা যায় না। এর একমাত্র কারণ তিনি হেলমেট পরে ছিলেন না। স্পিনারদের বিরুদ্ধে স্যুইপ শট খেলেন। কিন্তু হেলমেট না পড়ার মাশুল আজ তিনি দিলেন।

Asia Cup 2023: রিজওয়ানের বিচিত্র রান আউটে বিরক্তি বাবরের

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন অবশ্য বুঝিয়ে দেন, এশিয়া কাপ ও বিশ্বকাপে পাকিস্তানকে হারানো কঠিন চ্যালেঞ্জ হবে। তাঁর কথায়, বাবর ও রিজওয়ান ধারাবাহিকতা দেখানোর উপরই নির্ভর করবে পাকিস্তানের সাফল্য। পাকিস্তান একস্ট্রা অর্ডিনারি টিম। দলে গভীরতা রয়েছে। অনেক ভালো মানের ক্রিকেটার রয়েছেন। টেপ-বল ক্রিকেটের জন্য পাকিস্তানের পেস আক্রমণও ভালো।

বিগত পাঁচ-ছয় বছর ধরে পাকিস্তানের ব্যাটিংও ভালো হয়েছে বলে মনে করছেন অশ্বিন। পাকিস্তান সুপার লিগ, বিগ ব্যাশ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে ৬০-৭০ জন ক্রিকেটারের। ফলে টি ২০ লিগ পাকিস্তান ব্যাটিংকে শক্তিশালী করার অন্যতম ফ্যাক্টর বলে উপলব্ধি অশ্বিনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+