Asia Cup 2023: এশিয়া কাপে একাধিক নজির গড়ার মুখে বিরাট ও রোহিত, বোলার জাড্ডুর সামনে কোন মাইলস্টোন?

Asia Cup 2023: এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই শতরান হাঁকালেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। মুলতানে নেপালের বিরুদ্ধে। শনিবার পাকিস্তানের পরের ম্যাচ পাল্লেকেলেতে ভারতের বিরুদ্ধে। রোহিত শর্মারা আজ কলম্বো পৌঁছেছেন।

কোনও টুর্নামেন্ট শুরু হলেই চলতে থাকে রেকর্ড ভাঙা-গড়ার খেলা। অনেকেই স্পর্শ করেন নানা মাইলস্টোন। এবারের এশিয়া কাপে অনেক ক্রিকেটারের সামনেই নানা নজিরের হাতছানি রয়েছে।

Asia Cup 2023: এশিয়া কাপে একাধিক নজির গড়ার মুখে বিরাট ও রোহিত

একদিনের আন্তর্জাতিকে পঞ্চম ক্রিকেটার হিসেবে বিরাট কোহলি ১৩ হাজার রান পূর্ণ করে ফেলতেই পারেন এবারের এশিয়া কাপে। এ জন্য তাঁর দরকার মাত্র ১০২ রান। সচিন তেন্ডুলকর (১৮৪২৬), কুমার সঙ্গকারা (১৪২৩৪), রিকি পন্টিং (১৩৭৩৪) ও সনৎ জয়সূর্য (১৩৪৩০) এখনও অবধি এই মাইলফলক ছুঁয়েছেন।

দ্রুততম ক্রিকেটার হিসেবে বিরাট ১৩ হাজার ওডিআই রান করতে চলেছেন। সচিনের লেগেছিল ৩২১টি ইনিংস, বিরাট এখনও অবধি ১২৮৯৮ করেছেন ২৬৫টি ইনিংস খেলে। শ্রীলঙ্কার মাটিতে ওডিআইয়ে ১ হাজার রান করতে কোহলির দরকার ১০১ রান। ৫০ ওভারের ক্রিকেটে কোহলির রয়েছে ৪৬টি শতরান, সচিনের ওডিআই শতরানের সংখ্যা ৪৯।

Asia Cup 2023: এশিয়া কাপে একাধিক নজির গড়ার মুখে বিরাট ও রোহিত

একদিনের আন্তর্জাতিকে ১০ হাজার রানের মাইলস্টোন স্পর্শের জন্য রোহিত শর্মার চাই ১৬৩ রান। বিশ্বের পঞ্চদশ ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়ার মুখে হিটম্যান। ভারতের সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় ও মহেন্দ্র সিং ধোনি ১০ হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছেন। এশিয়া কাপে ১ হাজার রান পূর্ণ করতে রোহিতের দরকার আর ২৫৫ রান।

এশিয়া কাপে ভারতের আর কারও ১ হাজার রান নেই, সচিন করেছেন সর্বাধিক ৯৭১। ৫০ ওভারের এশিয়া কাপের ফরম্যাটে সনৎ জয়সূর্য ও কুমার সঙ্গকারার ১ হাজারের বেশি রান রয়েছে। রবীন্দ্র জাদেজার ২০০টি ওডিআই উইকেট দখল করতে প্রয়োজন ৬টি শিকার। পঞ্চম বাঁহাতি স্পিনার হিসেবে এই নজির গড়ার মুখে জাড্ডু। জাদেজার ওডিআই উইকেট সংখ্যা আপাতত ১৯৪টি।

এশিয়া কাপে তিনি টপকাতে পারেন স্টিভ ওয়া (১৯৫), বেঙ্কটেশ প্রসাদ (১৯৬), ডেল স্টেইন (১৯৬), নুয়ান কুলশেখরা (১৯৯) ও ডোয়েইন ব্র্যাভোকে (১৯৯)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+