Asia Cup 2023: কোহলি ও রাহুলের শতরানে উচ্ছ্বসিত অনুষ্কা-আথিয়া, সহধর্মিণীদের আবেগঘন পোস্ট ভাইরাল
Asia Cup 2023: এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচেই বড় জয় পেল ভারত। পাকিস্তানকে হারাল ২২৮ রানে। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে রোহিত শর্মার দল ২ উইকেটে ৩৫৬ রান তুলেছে।
আজ রিজার্ভ ডে-তে খেলায় অপরাজিত শতরান হাঁকিয়েছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। যা দেখে উচ্ছ্বসিত তাঁদের তারকা সহধর্মিণীরা। ম্যাচের সেরা হয়েছেন বিরাট কোহলি।

বিরাট কোহলি একাধিক নজির গড়েছেন শতরান হাঁকানোর ফাঁকে। রাহুলকে নিয়ে এশিয়া কাপে রেকর্ড পার্টনারশিপ গড়েছেন। ৪৭তম ওডিআই শতরান হাঁকিয়ে কোহলি। সচিন তেন্ডুলকরের বিশ্বরেকর্ড ভেঙে বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে ১৩ হাজার রান পূর্ণ করেছেন। কলম্বোর এই স্টেডিয়ামে টানা চতুর্থ ওডিআই শতরান হাঁকিয়েছেন কিং কোহলি।
বিশ্বকাপের আগে কোহলির ফর্ম দেখে আশ্বস্ত টিম ম্যানেজমেন্ট। আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার দশকব্যাপী খরা মেটাতে কোহলিই যে রোহিত শর্মার বড় অস্ত্র হতে চলেছে তা মনে করছেন বিশেষজ্ঞরা। বিরাট ও রাহুলের শতরান টিভিতে দেখেছেন কোহলি-ঘরণী অনুষ্কা শর্মা। বিরাটের শতরানের ছবি পোস্ট করে লিখেছেন, সুপার নক সুপার গাই। সঙ্গে করতালি ও হার্ট ইমোজি দিয়েছেন।

আন্তর্জাতিক ম্যাচে কামব্যাক করে প্রথম ইনিংসেই শতরান হাঁকানো লোকেশ রাহুলকেও অভিনন্দন জানিয়েছেন অনুষ্কা। রাহুলের স্ত্রী তথা সুনীল শেট্টির কন্যা ও বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি রাহুলের শতরানের মুহূর্ত শেয়ার করে ইনস্টাগ্রামে লিখেছেন, "সবচেয়ে অন্ধকার রাতের শেষেও সূর্য ওঠে। তুমিই সব কিছু। তোমাকে ভালোবাসি।"
এদিকে রাহুল ১১১ রানে অপরাজিত থাকার পর উইকেটকিপিংয়ের দায়িত্বও সামলাচ্ছেন। পাকিস্তান ইনিংসের প্রথমে ঈশান কিষাণ কিপিং করছিলেন। সপ্তম ওভারের শেষেই রাহুল গ্লাভস হাতে নেন। এরপর বৃষ্টির কারণে ঘণ্টাখানেক বন্ধ ছিল খেলা। ফের খেলা শুরু হওয়ার পরেও উইকেটকিপিং করেন রাহুল। ফলে তাঁর ফিটনেস নিয়ে আর কোনও সংশয়ই রইল না।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications