Asia Cup 2023: চার বছর পর ফের ওডিআইতে মুখোমুখি ভারত-পাক, আরও একবার জেনে নিন শেষ একদিনের সাক্ষাতের ফলাফল

শনিবার এশিয়া কাপের ম্যাচে ক্যান্ডির পাল্লাকেলে ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত বনাম পাকিস্তান। প্রায় চার বছর পর একদিনের ক্রিকেটে মুখোমুখি হচ্ছে এশিয়ার দুই ক্রিকেট শক্তি। কারণ এর মাঝে ভারত পাকিস্তান মুখোমুখি হলেও খেলা হয়েছিল টি২০ ফর্ম্যাটে। শেষবার ভারত-পাক একদিনের খেলা হয়েছিল ২০১৯-এ ম্যাঞ্চেস্টারে বিশ্বকাপের মঞ্চে। যেখানে ভারত পাকিস্তানকে পর্যুদস্ত করেছিল ৮৯ রানের বিশাল ব্যবধানে।

দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকায় ভারত পাক ম্যাচ দেখার সুযোগ এখন শুধু মাত্র এশিয়া কাপ বা আইসিসির ইভেন্ট গুলিতে। শনিবাসরীয় মহারণের জন্য পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে। এই ম্যাচ শুরুর আগে একবার সময়ের সরণিতে ফিরে গিয়ে দেখে নেওয়া যাক ভারত পাক শেষ একদিনের ম্যাচের ফলাফল।

রোহিত

১৬ জুন ম্যাঞ্চেস্টারে একদি‌নের বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান। সেই ম্যাচে পাক বাহিনিকে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৮৯ রানে হারিয়ে দেয় ভারত। প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়া নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩৩৬ রান তোলে। দুরন্ত ইনিংস খেলেছিলেন হিটম্যান। ১৪০ রান করেন রোহিত শর্মা।

পাকিস্তা‌নের হয়ে বল হাতে ৩টি উইকেট নেন মহম্মদ আমির। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পাকিস্তানের সামনে টার্গেট ছিল ৪০ ওভারে ৩০২ রানের। শেষ পর্যন্ত পাকিস্তান ৪০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২১২ রান তোলে। ৬২ রান করেন ফখর জামান। ২টি করে উইকেট নেন বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব। ম্যাচের সেরা হন রোহিত।

ভারত

এর এক বছর আগে এশিয়া কাপের ম্যাচে (ওডিআই) ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান। সেই ম্যাচেও জয় পায় মেন ইনড ব্লু।

২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়ে দেয় ভারত। দুবাইয়ে শুরুতে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৩৭ রান তোলে। ৭৮ রান করেন শোয়েব মালিক। ২টি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব।

ভারত

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+