Asia Cup 2023: বুমরাহকে বিশেষ উপহার আফ্রিদির! রিজার্ভ ডে-তে ভারত-পাকিস্তান ম্যাচ ধুয়ে যাওয়ার জোরালো আশঙ্কা
Asia Cup 2023: এশিয়া কাপে গ্রুপ পর্বের ভারত-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। ভারত ব্যাট করলেও সেই ম্যাচে পাকিস্তান নামতে পারেনি। সুপার ফোরে আজ পাকিস্তানের বিরুদ্ধে ভারত ব্যাট করল ২৪.১ ওভার।
এরপর প্রবল বৃষ্টিতে এই গুরুত্বপূর্ণ দ্বৈরথ গড়াল রিজার্ভ ডে-তে। যদিও কালও খেলা আদৌ হবে কিনা সেটাই বড় প্রশ্ন।

কলম্বোয় কাল বিকেল তিনটে থেকে ভারত-পাকিস্তান ম্যাচ ফের শুরু হবে। ওই ২৪.১ ওভারের পর থেকেই। কিন্তু অ্যাকুওয়েদারের পূর্বাভাস অনুযায়ী কাল কলম্বোয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আকাশ থাকবে মেঘলা। উল্লেখ্য, আজ যখন খেলা শুরু হয় তখন রোদ উঠেছিল। কিন্তু পরে বৃষ্টি নামে। এমনকী রাতের দিকেও বৃষ্টি নামায় খেলা স্থগিত করে দেওয়া হয়।
কাল সারাদিনে কলম্বোয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৯৯ শতাংশ। এমনকী বিকেলের দিকে বিকেল তিনটে নাগাদ বৃষ্টি যদি নাও হয়, তবে খেলা শুরুর পর বৃষ্টিপাতের জোরালো সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে ৫৯ শতাংশ। কাল দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ফলে সকাল থেকে বৃষ্টি হলে আদৌ সঠিক সময়ে খেলা শুরু করা যাবে কিনা সেটাই বড় প্রশ্ন।
ঘণ্টা ছয়েক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবচেয়ে সমস্যায় পড়েছে ভারতীয় দল। রোহিত শর্মাদের পরবর্তী ম্যাচ মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে। ভারত-পাকিস্তান ম্য়াচ পরিত্যক্ত হলে ফাইনালে ওঠার ক্ষেত্রে ওই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে রোহিত শর্মাদের জন্য। শুধু তাই নয়, কাল যদি অনেক রাত অবধি খেলা হয়, তাহলে ভারতকে কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়েই ফের মাঠে নামতে হবে।
কলম্বোয় বৃষ্টিপাতের আশঙ্কা থাকা সত্ত্বেও ম্যাচ না সরানোর সিদ্ধান্তে অনড় থেকেছে জয় শাহর নেতৃত্বাধীন এশিয়ান ক্রিকেট কাউন্সিল। টানা তিন দিন খেললে বিশ্বকাপের আগে চোট-আঘাতের সমস্যা আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় অনেকেই সরব হয়েছেন বিসিসিআই সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ-র বিরুদ্ধে।

এদিকে, ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ এশিয়া কাপ চলাকালীনই বাবা হয়েছেন গত সোমবার। গতকাল অনুশীলনের শেষে তাঁর সদ্যোজাত সন্তানের জন্য বিশেষ উপহার দিয়েছেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। নিজের হাতে তিনি বুমরাহর হাতে উপহার তুলে দিয়ে শুভেচ্ছা জানান। আফ্রিদি চান বুমরাহর মতো তাঁর সন্তানও ক্রিকেটেও আসুক।
Spreading joy 🙌
— Pakistan Cricket (@TheRealPCB) September 10, 2023
Shaheen Afridi delivers smiles to new dad Jasprit Bumrah 👶🏼🎁#PAKvIND | #AsiaCup2023 pic.twitter.com/Nx04tdegjX
তবে বাক্সের মধ্যে কী উপহার রয়েছে সেটা অবশ্য জানা যায়নি। উল্লেখ্য, এশিয়া কাপের পর রীতি মেনে বিয়ের আসরে বসবেন শাহিন শাহ আফ্রিদি।












Click it and Unblock the Notifications