Asia Cup 2023: সুপার ফোরের সমীকরণ সম্পর্কে অন্ধকারে রাখা হয়েছিল আফগানিস্তানকে! হেড কোচের দাবি ঘিরে তুমুল চর্চা

Asia Cup 2023: আফগানিস্তান ছিটকে গিয়েছে এশিয়া কাপ থেকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে স্মরণীয় লড়াই চালিয়েও। যদিও তাদের বিদায় যেভাবে হয়েছে তা ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। হেড কোচের দাবি ঘিরে শুরু হয়েছে তুমুল চর্চা।

খেলা যাঁরা টিভিতে দেখছিলেন তাঁরা ধারাভাষ্য শুনে প্রতি মুহূর্তের আপডেট পাচ্ছিলেন। কত বলে কত রান করলে আফগানিস্তান সুপার ফোরে যাবে, তা বলছিলেন ধারাভাষ্যকাররা। যদিও মাঠে আফগানিস্তান ক্রিকেটারদের দেখে বোঝা গিয়েছিল, তাঁরা জানেন না সঠিক সমীকরণ।

Asia Cup 2023: সুপার ফোরের সমীকরণ সম্পর্কে অন্ধকারে রাখা হয়েছিল আফগানিস্তানকে!

আফগানিস্তানের টার্গেট ছিল ২৯২ রানের। সুপার ফোরে উঠতে এই রান ৩৭.১ ওভারে তুলতে হবে, সেটা প্রথম থেকেই জানানো হয়েছিল। ৩৭তম ওভারের শেষে আফগানিস্তানের স্কোর ছিল ৮ উইকেটে ২৮৯। ফলে ৩৮তম ওভারের প্রথম বলে চার মারলেই আফগানরা পৌঁছে যেত সুপার ফোরে। কিন্তু বড় শট খেলতে গিয়ে মুজিব উর রহমান ধরা পড়েন লং অন বাউন্ডারির কাছে।

এরপরই ব্যাটের হ্যান্ডলে মাথা দিয়ে হাঁটু মুড়ে মাঠেই বসে পড়েন রশিদ খান। যিনি তখন অপরাজিত ১৬ বলে ২৭ রানে। তিনি ভেবেছিলেন আশা শেষ। কিন্তু অবাক করার মতো বিষয় তখনও শ্রীলঙ্কাকে নেট রান রেটে পিছনে ফেলার সুযোগ ছিল আফগানিস্তানের সামনে। স্রেফ অজ্ঞতার কারণেই সেটা আর সম্ভব হয়নি।

৩৭.২ ওভারে ২৯৩, ৩৭.৩ ওভারে ২৯৪, ৩৭.৫ ওভারে ২৯৫ ও ৩৮ ওভারে ২৯৬ রানে আফগানিস্তান পৌঁছে গেলেই শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়ে যেত। কিন্তু এই সমীকরণ আফগানিস্তান ড্রেসিংরুমেও কেউ জানতেন না। স্বাভাবিকভাবেই মাঠেও ব্যাটারদের সেই বার্তা দেওয়া হয়নি।

ফজলহক ফারুকি যদি দ্বিতীয় বলে চার, কিংবা তৃতীয় থেকে পঞ্চম বলের মধ্যে একটি ছয় মারতেন, অথবা এক রান নিয়ে রশিদ খানকে বড় শট খেলার সুযোগ দিতেন তাহলেও চান্স ছিল ভালোরকমই। পরে বিষয়টি জেনে স্বাভাবিকভাবেই হতাশ আফগানিস্তান শিবির। ফারুকি নেনে দুটি বল ব্লক করার পর তৃতীয় বলে লেগ বিফোর হন। শ্রীলঙ্কা ম্য়াচ জিতে যায়।

Asia Cup 2023: সুপার ফোরের সমীকরণ সম্পর্কে অন্ধকারে রাখা হয়েছিল আফগানিস্তানকে!

নেট রান রেটের সমীকরণ যদি ম্যাচ অফিসিয়ালরা নাও দেন, সেটা সহজেই হিসেব করতে পারেন অ্যানালিস্টরা। প্রতিটি দলের সাপোর্ট স্টাফে অ্যানালিস্ট থাকেন। আফগানিস্তান শিবিরে কি তেমন কেউ ছিলেন না? উঠছে প্রশ্ন। হেড কোচ জনাথন ট্রট বলেন, আমাদের এত সমীকরণ সম্পর্কে কিছুই জানানো হয়নি। শুধু বলা হয়েছিল ৩৭.১ ওভারে রান তুলতে হবে।

ট্রট অবশ্য শুধু এই ফ্যাক্টরটিকেই ছিটকে যাওয়ার কারণ হিসেবে চিহ্নিত করছেন না। বোলারদের থেকে আরও ভালো পারফরম্যান্স প্রত্যাশিত ছিল বলে উল্লেখ করেন তিনি। কিছু জায়গার মারাত্মক ভুলেই ছিটকে যেতে হলো বলে উপলব্ধি তাঁর। শ্রীলঙ্কাকে আরও কম রানে বেঁধে ফেললে বা বাংলাদেশের বিরুদ্ধে ৩৩৪ রান দিয়ে না ফেললে পরিস্থিতি অন্যরকম হতো বলে মন্তব্য ট্রটের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+