Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Asia Cup 2023: বৃষ্টির আশঙ্কা প্রবল, ভারত পাক ম্যাচে থাকতে চলেছে ‘রিজার্ভ ডে’

এশিয়া কাপের ভিলেন এখন বৃষ্টি। বৃষ্টির কারণে গ্রুপ পর্বে ভারত পাক ম্যাচ মাঝপথেই ভেস্তে গিয়েছে। আগামী রবিবার সুপার ফোরে ভারত পাক মহারণেও বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। কলম্বোর আগামী ১০ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা ৬০ থেকে ১০০ শতাংশ। তাপমাত্রা থাকবে ২৪ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

ভারত পাক ম্যাচ নিয়ে এবার বিকল্প দিন রাখার সিদ্ধান্ত নিল আয়োজকরা। এশিয়া কাপে ফাইনাল ছাড়া আরও কোনও ম্যাচেই রিজার্ভ ডে ছিল না। ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, আবহাওয়ার পরিপ্রেক্ষিতে সুপার ফোরের একমাত্র ভারত পাক ম্যাচেও রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে সরকারিভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি।

 Asia Cup 2023

সংশ্লিষ্ট প্রতিবেদনে জানানো হয়েছে, 'প্রথম দিন বৃষ্টির কারণে যেখানে খেলা শেষ হবে রিজার্ভ ডে-তে সেখান থেকেই খেলা শুরু হবে। সপ্তাহ জুড়েই কলম্বোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির কারণে ম্যাচ না হলে ভারতকে অনেক জটিল অঙ্কের মধ্যে পড়তে হবে। তার উপর ভারত পাক ম্যাচের টিআরপিও থাকে উর্ধ্বমুখী।

গ্রুপ-এ থেকে এশিয়া কাপের শেষ চারে জায়গা করে নিয়েছে পাকিস্তান এবং ভারত। ছিটকে গিয়েছে নেপাল। আর গ্রুপ-বি থেকে টুর্নামেন্টের সুপার-ফোরের ছাড়পত্র পেয়েছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। ইতিমধ্যে লাহোরে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে একটি ম্যাচ হয়েছে। তাতে জয় পাওয়ার ফলে এগিয়ে গিয়েছে পাক দল। পিছিয়ে পড়েছে বাংলাদেশ। পরের ম্যাচগুলি রয়েছে কলম্বোতে।

 Asia Cup 2023

ভারত-পাকিস্তান ম্যাচ। ১২ সেপ্টেম্বর সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ১৫ সেপ্টেম্বর সুপার ফোরে নিজেদের তৃতীয় তথা শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। সব ম্যাচ জিততে পারলে ১৭ সেপ্টেম্বর ফাইনাল খেলবে ভারত।

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপের সুপারপের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। গ্রুপ পর্যায়ে এই ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টির কারণে। যদিও নেপালের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে ভারতীয় দল।
রবিবার এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচে খেলবেন ভারতীয় দলের পেসার জসপ্রীত বুমরাহ। তিনি সোমবার নেপালের বিরুদ্ধে খেলতে পারেননি। প্রথম সন্তানের জন্ম উপলক্ষে দেশে ফিরে আসেন।

 Asia Cup 2023

ভারতীয় দলের জন্য সুখবর টিম ইন্ডিয়া শিবিরে যোগ দিয়েছেন কেএল রাহুল।চোট সারিয়ে ফেরা রাহুল প্রথমে কিছু থ্রোডাউন অনুশীলন করেন। পরে শ্রেয়স এবং তিনি একসঙ্গে ব্যাট করেন। অনুশীলনের সময় কোনও রকম অসুবিধা দেখা যায়নি রাহুলের মধ্যে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+