এশিয়া কাপ থেকে বাংলাদেশ ছিটকে গেলেও অনবদ্য নজির গড়লেন শাকিব

এশিয়া কাপ থেকে বাংলাদেশ ছিটকে গেলেও অনবদ্য নজির গড়লেন শাকিব

শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর দল বাংলাদেশ পরাজিত হয়ে ছিটকে গিয়েছে এশিয়া কাপ ২০২২ থেকে। বাংলাদেশের শোচনীয় পারফরম্যান্সের মধ্যেও উজ্জ্বল সেই দলের অধিনায়ক শাকিব আল হাসান। টি-২০ ক্রিকেটে নতুন নজির সৃষ্টি করেছে শাকিব।

ইতিহাস তৈরি করছেন শাকিব:

ইতিহাস তৈরি করছেন শাকিব:

শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট হাতে ২৪ রান করেন শাকিব আল হাসান। এই ইনিংসের সৌজন্যেই রেকর্ড বুকে স্থান করে নিয়েছেন শাকিব। এই ইনিংসের সৌজন্যে টি-২০ ক্রিকেটে ৬০০০ রান পূর্ণ করেন শাকিব। বর্তমানে টি-২০ ক্রিকেটে শাকিবের নামের পাশে রয়েছে ৬০০৯ রান এবং ৪০০-এর বেশি উইকেট।

শাকিবের আগে এই তালিকায় রয়েছেন ব্র্যাভো:

শাকিবের আগে এই তালিকায় রয়েছেন ব্র্যাভো:

শাকিব ছাড়া এমন কৃতিত্ব রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্র্যাভোর। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো ৬০০০ হাজারের উপর রান করেছেন এবং ৬০০-এর বেশি উইকেট রয়েছে তাঁর দখলে। টি-২০ ক্রিকেটে ৬৮৭১ রান রয়েছে তাঁর এবং উইকেট সংখ্যা ৬০৫।

এশিয়া কাপে আশানরূপ পারফর্ম করতে পারেনি বাংলাদেশ:

এশিয়া কাপে আশানরূপ পারফর্ম করতে পারেনি বাংলাদেশ:

এশিয়া কাপে প্রত্যাশা মতো পারফর্ম করতে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে হারের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে মাস্ট উইনম্যাচে বোলারদের ব্যর্থতার কারণে পরাজিত হয় বাংলাদেশ। ১৮৪ রান জয়ের জন্য শ্রীলঙ্কাকে টার্গেট দেয় বাংলাদেশ কিন্তু বোলারদের ব্যর্থতায় এই ম্যাচে জেতা হয়নি টাইগার বাহিনী। গুরুত্বপূর্ণ ম্যাচে চারটি নো বল করেন শ্রীলঙ্কার দুই বোলার এবাদাত হোসেন এবং মেহদি হাসান। দুই নে দু'টি করে নো বল করেন। আটটি ওয়াইড করেন এবাদাত।

বোলারদের পারফরম্যান্সে অসন্তুষ্ট শাকিব:

বোলারদের পারফরম্যান্সে অসন্তুষ্ট শাকিব:

শেষ ওভারে মেহদি হাসান নো বলা করায় সাংবাদিকদের সামনে শাকিব জানিয়েছেন, স্পিনারদের নো বল করাটা অপরাধ। তিনি বলেছেন, "কেউই পছন্দ করে না তাঁর দল নো বল করুক। স্পিনাররা যখন নো বল করে তখন সেটা অপরাধ। আমরা একাধিক নো বল, ওয়াইড বল করেছি। বিশ্বকাপের আগে এই বিষয়টা আমাদের ঠিক করতে হবে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+