এশিয়া কাপ ২০১৮, সুপার ফোর, টসে জিতে বাংলাদেশকে আগে ব্য়াট করতে পাঠাল ভারত

এশিয়া কাপ ২০১৮ ভারত বনাম বাংলাদেশ ম্যাচে টসে জিতে বাংলাদেশকে আগে ব্য়াট করতে পাঠাল ভারত।

এশিয়া কাপ ২০১৮'র প্রথম ম্যাচে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠাল ভারত। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন তারা দুবাইয়ের পরিবেশে রান তাড়া করতেই বেশি স্বচ্ছন্দ বোধ করছেন। দলে হার্দিকের বদলে এসেছেন রবীন্দ্র জাদেজা। বাংলাদেশের অধিনায়ক মোর্তাজা জানিয়েছেন তাঁরা আগে ব্যাটই করতে চেয়েছিলেন। তাদের দলে প্রত্যাশা মতোই ফিরেছেন মুশফিকুর ও মুস্তাফিজ।

 টসে জিতে বাংলাদেশকে আগে ব্য়াট করতে পাঠাল ভারত

ভারত অধিনায়ক এদিন টসে জিতে ফিল্ডিং করতে চাওয়ায় ক্রিকেট বিশেষজ্ঞরা বিস্মিত হয়ে যান। টুর্নামেন্টে একমাত্র হংকং ভারতের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাট করেছিল। দুবাইয়ের গরমে সবদলই যেখানে আগে ব্যাট করে নিতে চাইছে সেখানে রোহিত শর্মার সিদ্ধান্তটা চমকপ্রদ বটেই।

রোহিত জানিয়েছেন, পরিবেশ নয় তাঁর দলের খেলার ধরন অনুযায়ীই এই সিদ্ধান্ত। তিনি বলেন দুটি ম্যাচ খেলার পর দুবাইয়ের খেলার পরিবেশ সম্পর্কে তাঁদের ধারণা হয়ে গিয়েছে। সন্ধের পর খেলার পরিবেশ অনেক ভাল হয়ে যায়। ভারতীয় দলের প্রধান শক্তি তাদের ব্যাটিং। তাই সন্ধেবেলাই তাঁরা ব্যাট করতে চান।

আর তাঁর মতে দুবাইয়ের পিচ অনেকটাই ভারতের মতো। তবে একটু বেশি শুকনো। তাই এই পিচে তাঁদের মানিয়ে নিতে খুব অসুবিধা হয়নি বলেও জানিয়েছেন তিনি।

ভারতীয় দলে হার্দিক পাণ্ডিয়া না থাকায় দল কী হবে সেই নিয়ে কৌতূহল ছিল। কারণ ভারত সাধারণত দুই পেসার, দুই স্পিনার ও হার্দিক অর্থাত পেসার অলরাউন্ডার নিয়ে খেলে। কিন্তু বর্তমান দলে একজনও পেসার অলরাউন্ডার নেই। তাই তাঁর জায়গায় অনেকদিন বাদে ভারতের একদিনের দলের জার্সিতে খেলছেন রবীন্দ্র জাদেজা।

কূল-চা জুটির সঙ্গে এই টুর্নামেন্টে ভারতের হয়ে চমকে দিয়েছেন কেদার যাদবও। এঁদের পাশাপাশই জাদেজাকে ধরলে ভারতের হাতে আজ ৪ স্পিনার রয়েছে। তাদের কীভাবে ব্যবহার করেন রোহিত সেটাই দেখার।

দেখে নেওয়া যাক আজকের ম্যাচের দুই দলের প্রথম এগারো -

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, আম্বাতি রায়ডু, দীনেশ কার্তিক, এমএস ধোনি(উইকেটরক্ষক), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভূবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ।

বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মহম্মদ মিঠুন, মাহমদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহিদি হাসান, মাশরাফে মোর্তাজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+