এশিয়া কাপ ২০১৮, টস হারলেন ধোনি! আগে ব্যাট করছে আফগানিস্তান, চমকে ভরা ভারতীয় দল
এশিয়া কাপ ২০১৮ সুপার ফোরের ভারত বনাম আফগানিস্তান ম্যাচে টসে জিতে আগে ব্য়াট করার সিদ্ধান্ত নিল আফগানিস্তান।
এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারত বনাম আফগানিস্তান ম্য়াচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন আফগান অধিনায়ক আফরাফ আফগান। তিনি জানিয়েছেন উইকেট স্পিন সহায়ক হবে। তাঁদের দলে দুটি পরিবর্তন হয়েছে। এদিকে এদিনের সেরা চমক, দীর্ঘদিন বাদে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি।
নিয়মরক্ষার ম্যাচে আমূল বদলে ফেলা হয়েছে ভারতীয় দল। পাঁচ-পাঁচটি পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবারের ম্য়াচে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক রোহিত শর্মা- সহ শিখর ধাওয়ান, যুজবেন্দ্র চাহাল, ভূবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাকে। অভিষেক হচ্ছে দীপক চাহারের। এছাড়া দলে এসেছেন লোকেশ রাহুল, মনীশ পাণ্ডে, সীদ্ধার্থ কল, ও খলিল আহমেদ।
Here's our Playing XI for the game. Deepak Chahar makes his ODI debut for #TeamIndia.#INDvAFG pic.twitter.com/82vVKQB5PG
— BCCI (@BCCI) September 25, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>বহুদিন ধোনিকে টস করতে নামতে দেখে দুবাইয়ের গ্যালারিতে উন্মাদনার ঝড় ওঠে। তিনি জানিয়েছেন, ভারতীয় দল আগে বলই করতে চেয়েছিল। যাঁরা ১৫ জনের স্কোয়াডে আছেন, অথচ এখনও টুর্নামেন্টে খেলার সুযোগ পাননি, তাঁদের সবাইকে আজ খেলিয়ে দেখে নেওয়া হচ্ছে।
Proud moment for @chahardeepak as he now becomes the 223rd player to represent #TeamIndia in ODIs 👏👏 pic.twitter.com/QqaAFf5rpV
— BCCI (@BCCI) September 25, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>বহুদিন পর নেতৃত্ব দেওয়া নিয়ে তিনি বলেন, 'আমি ঠিক বুঝতে পারছি না কী বলা উচিত।' তবে এদিন তাঁর মাথায় নেতার টুপি ওঠায় তিনি একটি রেকর্ড করে ফেললেন। এটি তাঁর নেতা হিসেবে ২০০তম ম্যাচ।
Guess who's turned up at the toss for #TeamIndia.
Afghanistan wins the toss and elects to bat first #INDvAFG pic.twitter.com/mwyKFN7VmS
— BCCI (@BCCI) September 25, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>আফগান দলে ফের একবার সামিউল্লাহ শেনওয়ারির জায়গায় ফিরে এসেছেন নাজিবুল্লা জাদরান। অপর পরিবর্তন, ওপেনার জায়গায় এদিন খেলছেন জাভেদ আহমদি।
দেখে নেওয়া যাক দুই দলের প্রথম একাদশ -
ভারত: লোকেশ রাহুল, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), আম্বাতি রায়ডু, দীনেশ কার্তিক, মনীশ পাণ্ডে, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, কূলদীপ যাদব, খলিল আহমেদ, সিদ্ধার্থ কল।
আফগানিস্তান: মহম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), জাভেদ আহমদি, রহমত শাহ, হাশমতুল্লা শহিদি, আশগর আফগান (অধিনায়ক), নাজিবুল্লা জাদরান, মহম্মদ নবি, রশিদ খান, গুলবদিন নইব, আফতাব আলম, মুজিবুর রহমান।
Click it and Unblock the Notifications