এশিয়া কাপ, শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করছে আফগানিস্তান
এশিয়া কাপ ২০১৮-এর শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে হংকং।
সোমবার দুবাইতে এশিয়া কাপ ২০১৮'র তৃতীয় ম্যাচে শ্রাীলঙ্কার বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জঘন্য হারের পর এদিনের ম্য়াচ শ্রীলঙ্কার মরণ-বাঁচন ম্যাচ। সোমবার হারলেই এশিয়া কাপ শেষ হয়ে যাবে শ্রীলঙ্কার জন্য। এদিনের ম্যাচেও তাঁদের প্রধান ভরসা বোলার মালিঙ্গা।

সদ্য টেস্ট খেলার ছাড়পত্র পেয়েছে আফগানিস্তান। এই বছর থেকে আইপিএলয়ের ধাঁচে শহর ভিত্তিক টি২০ লিগও চালু হচ্ছে সেই দেশে। কাজেই তাঁদের দেশে এখন ক্রিকেট নিয়ে। আফগান বোলিং বিভাগ, বিশেষ করে স্পিন বিভআগ খুবই উন্নত। তবে তাদের ব্যাটিং এখনও সেভাবে প্রভাবিত করতে পারেনি ক্রিকেট বিশ্বকে।
অপরদিকে শ্রীলঙ্কা টিম এখন যাচ্ছে ভাঙা গড়ার মধ্য দিয়ে। বছর কয়েক আগের শক্তিশালী শ্রীলঙ্কা দলের সঙ্গে এই দলের আকাশ পাতাল তফাত। আফগানিস্তানের বিরুদ্ধে তারাই ফেভারিট হলেও, গত শনিবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে যেভাবে আত্মসমর্পণ করেছিলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা, তার পুনরাবৃত্তি হলে মুশকিলে পড়তে হবে।
শ্রীলঙ্কা দলে আগের ম্যাচের দলের থেকে তিনটি পরিবর্তন করা হয়েছে। সুরঙ্গা লাকমল, আমিলা আপোন্সো ও দিলরুয়ান পেরেরা বাদ পড়েছেন। দলে এসেছেন শেহান জয়সূর্য, আকিলা ধনঞ্জয় ও দুষ্মন্ত চামিরা। দেখে নেওয়া যাক দুই দলের প্রথম এগারো -
শ্রীলঙ্কা: উপুল থরঙ্গা, কুসল মেন্ডিস, কুসল পেরেরা(উইকেটরক্ষক), ধনঞ্জয় ডিসিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), দাশুন শনকা, থিসারা পেরেরা, শেহান জয়সূর্য, আকিলা ধনঞ্জয়, লাসিথ মালিঙ্গা, দুষ্মন্ত চামিরা।
আফগানিস্তান: মহম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), ইহসানুল্লা জানাত, রহমত শাহ, গুলবদন নইব, হাসমতুল্লা শহিদি, আশগর আফগান (অধিনায়ক), নাজিবুল্লা জাদরান, মহম্মদ নবি, রশিদ খান, আফতাব আলম, মুজিবুর রহমান।












Click it and Unblock the Notifications