এশিয়া কাপ, রহমতের চওড়া ব্যাটের জোড়ে শ্রীলঙ্কাকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিল আফগানরা

এশিয়া কাপ ২০১৮-এর শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচে ২৫০ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিল আফগানিস্তান। রহমত শাহ করলেন ৭২। শ্রীলঙ্কার পক্ষে ৫ উইকেট নেন থিসারা পেরেরা।

শ্রীলঙ্কার মরণ বাঁচন ম্য়াচে তাদের সামনে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন আফগান ব্যাটসম্যানরা। ৫০ ওভারে তাঁরা তুললেন ২৪৯ রান। রহমত শাহ ৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। শেষ বলে তারা অলআউট হয়ে যায়। বাংলাদেশ ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটানো মালিঙ্গা আফগানদের সামনে নিষ্প্রভ রইলেন। বরং থিসারা পেরেরা নিলেন ৫ উইকেট। আফগান বোলাররা, বিশেষ করে দুই অফস্পিনার রশিদ খান ও মুজিবুর রহমান কিন্তু আবুধাবির এই মন্থর পিচে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।

শ্রীলঙ্কাকে ২৫০ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিল আফগানরা

এদিন ম্য়াচের শুরুর থেকে অত্যন্ত পরিণত ক্রিকেট খেললেন আফগানরা। ম্য়াচের আগে আফগানিস্তান সম্পর্কে ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা ছিল আফগানরা টি২০ ক্রিকেটে দ্রুত শক্তিশালী হয়ে উঠলেও ওভারের সংখ্য়া বেড়ে গেলেই তারা মুশকিলে পড়ে। আফগান ব্যাটসম্যানরা কতটা ধৈর্য্য দেখাতে পারবেন তা নিয়ে প্রশ্ন ছিল।

এই ম্যাচে কিন্তু তাদের ভুল প্রমাণ করলেন আফগান ব্যাটসম্যানরা। ঠান্ডা মাথায় পুরো ৫০ ওভার ব্যাট করার লক্ষ্যে নেমেছিলেন তাঁরা। সেই লক্ষ্যে তাঁরা সফল। একেবারে শেষ ওভারের শেষ বলে তাদের দশম উইকেটটি পড়ে। ততক্ষণে তাদের ইনিংসে কখনও রান ওঠার গতি থমকে গেলেও তারা অযথা তাড়াহুড়ো করেননি।

তাঁদের প্রত্যেক ব্য়াটসম্যানই ভাল খেললেও আলাদা করে উল্লেখ করতেই হবে তিন নম্বরে নামা রহমত শাহের কথা। তিন নম্বর ব্যাটসম্যানের মতোই আফগান ইনিংসেক মেরুদণ্ড গড়ে দেন তিনিই। ৯০ বল খেলে ৫ টি চার মেরে তিনি ৭২ রান করে যান। এছাড়া বড় রান পেয়েছেন দুই ওপেনার মহম্মদ শাহজাদ (৩৪) ও ইহসানুল্লা জানাত (৪৫) এবং ৫ নম্বরে নামা হাশমতুল্লা শাহিদি (৩৭)।

শেষ দুওভারে মেরে রানটা ২৫০ পার করাতে চেয়েছিলেন রশিদ খান (৬ বলে ১৩) ও আফতাব আলম (২ বলে ৭)। কিন্তু থিসারা পেরেরা শেষ ওভারে ৩ উইকেট তুললে নিয়ে তাদের ২৪৯-এই আটকে রাখেন। ওই ওবারেই তিনি গুলবদন নায়েবকেও তুলে নিয়েছিলেন। ম্য়াচে তিনি মোট ৫ উইকেট পান।

তবে শ্রীলঙ্কার পক্ষে সেরা বোলিং করেছেন স্পিনার আকিলা ধনঞ্জয় ও শেহান জয়সূর্য। আকিলা ১০ ওভারে ৩৯ রান দিয়ে ৩ উইকেট নেন। জয়সূর্য ২২ রান দিয়ে ১টিই উইকেট পেয়েছেন। এই দুই অফস্পিনার যখন বল করছিলেন, আফগানদের রান পাওয়া মুশকিল হয়েছে।

তবে এদিন একেবারেই হতাশ করেছেন অভিজ্ঞ মালিঙ্গা। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে দুর্দান্ত বল করেছিলেন তিনি। কিন্তু এদিন ১টির বেশি উইকেট তুলতে পারেননি তিনি। তারচেয়েও বড় কথা শ্রীলঙ্কান বোলারদের মধ্যে সবচেয়ে বেশি মার খেয়েছেন তিনিই। ১০ ওভার বল করে দিয়েছেন ৬৬ রান।

প্রথম ইনিংসেই দেখা গিয়েছে উইকেট থেকে ভাল রকম সাহায্য পাচ্ছেন স্পিনাররা। আফগান দুই স্পিনারই বেশ ভাল মানের। কাজেই তাদের সামনে ধারাবাহিকতার অভাবে ভোগা এই শ্রীলঙ্কা দলের ব্যাটসম্যানদের সাবধান থাকতেই হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+