এশিয়া কাপে গড়াপেটার কালো ছায়া! আফগান উইকেটরক্ষক পেলেন স্পট ফিক্সিংয়ের প্রস্তাব
আফগানিস্তানের উইকেটরক্ষক মহাম্মদ শাহজাদ জানিয়েছেন, চলতি এশিয়া কাপের সময় আফগান প্রিমিয়ার লিগে স্পট-ফিক্সিংয়ের জন্য তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছে।
সুপার ফোরের শেষ দিনের খেলা শুরুর আগেই গড়াপেটার কালো ছায়া পড়ল এশিয়া কাপে। ভারতের বিরুদ্ধে ম্যাচে নামার আগেই জানা গেল আফগান উইকেটকেট কিপার মহম্মদ শাহজাদকে এইয়া কাপ চলাকালীন স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়। তবে তা এশিয়া কাপের জন্য নয়, আফগান প্রিমিয়ার লিগের জন্য।

এই বছরই শুরু হচ্ছে আইপিএল-এর ধাঁচে আফগানিস্তাননের ঘরোয়া টি২০ লিগ, আফগান প্রিমিয়ার লিগ। শাহিদ আফ্রিদি, ক্রিস গেইলের মতো তারকারা খেলবেন সেখানে। এশিয়া কাপের পরই শারজাতে ৫ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলবে এই লিগ। আফগান কিপারের অভিযোগ এশিয়া কাপ চলাকালীন সেই লিগে অর্থের বিনিময়ে তারে খারাপ পারফর্ম করার প্রস্তাব দেওয়া হয়েছে।
তিনি অবশ্য সেই প্রস্তাবে সাড়া না দিয়ে সটান জানান তাঁর ফ্র্যাঞ্চাইসি মালিকদের। তাঁদের তরফ থেকে বিষয়টি রিপোর্ট করা হয়েছে আইসিসি-র দুর্নীতিদমন শাখার কাছে। এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, 'শনিবার বিষয়টি সঠিক চ্যানেল মারফত রিপোর্ট করা হয়। দুর্নীতিদমন শাখা বিষয়টির তদন্ত করছে।'
তবে এই বিষয়টির সূত্রে জানা গিয়েছে আরও গুরুতর কিছু তথ্য। যা থেকে স্পষ্ট হয়েছে, গড়াপেটার ছায়া এখনও পিছু ছাড়েনি ক্রিকেটের। দুর্নীতিদমন শাখার প্রধান অ্যালেক্স মার্শাল জানিয়েছেন, গত ১২ মাসে ৩২টি তদন্ত চালু হয়েছে। ৮ জন ক্রিকেটারও আছেন সন্দেহভাজনদের তালিকায়। এছাড়া গড়াপেটার প্রস্তাব পেয়েছেন ৫ জন জাতীয় দলের ক্যাপ্টেন।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications