'সরফরাজ দারুণ অধিনায়ক, এরকম নেতা রোজ রোজ জন্মায় না' - এসব কী বললেন দাদা

পাকিস্তানের একটি টিভি চ্যানেল দাবি, সৌরভ গাঙ্গুলির বলেছেন সরফরাজ আহমেদ একজন খুব ভাল অধিনায়ক।

ভারতের বিরুদ্ধে পর পর দুটি ম্যাচে জঘন্য হার। পাক মিডিয়া থেকে সমর্থকরা ছিঁড়ে খাচ্ছেন অধিনায়ক সরফরাজ আহমেদকে। অথচ মঙ্গলবার এশিয়া কাপের সুপার ফোরে, বাংলাদেশের বিরুদ্ধে তাদের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে সরফরাজকে বিশ্বাস যোগালেন স্বয়ং 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়।

দাদা বললেন, সরফরাজ দারুণ অধিনায়ক!

চারিদিকে যখন সরফরাজের বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে, তখন ব্যতিক্রমী পথে হাঁটলেন ভারতের এই প্রাক্তন অধিনায়ক। এক প্রথম সারির এক পাক টিভি চ্যানেলের দাবি সৌরভ বলেছেন, 'সরফরাজ অসাধারণ অধিনায়ক, তাঁর মতো নেতা রোজ রোজ জন্মায় না।' এখানেই থামেননি দাদা। তিনি আরও বলেছেন, 'চ্য়াম্পিয়ন্স ট্রফিতে একেবারে নিখুঁত ছিল সরফরাজের অধিনায়কত্ব।'

পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং প্রাক্তন ক্রিকেটারদের তাঁর পাশে থাকা উচিত এবং তাঁকে উৎসাহ দেওয়া উচিত বলে মনে করেন তিনি। তাঁর মতে এশিয়া কাপেও এখনও অবধি সরফরাজ ভাল নেতৃত্ব দিয়েছেন।

বক্তব্যটা সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিক থেকে এসেছে বলেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভারতের অন্যতম সফল অধিনায়ক তিনি। ট্রফি জেতার হিসেবে ধোনি তাঁর থেকে এগিয়ে থাকলেও, ভারতের ক্রিকেটকে আধুনিক করে তোলা, বিদেশে টেস্ট জেতা - সব বিষয়েই নেতা সৌরভের অবদান কারোরই অজানা নয়। পাশাপাশি বিশ্ব ক্রিকেটে হাতে গোনা কয়েকজনই রয়েছেন, যাঁরা ক্রিকেটটা তাঁর মতো ভাল পড়তে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+