'জিজু, জিজু' - মাঠেই শোয়েব মালিকের পিছনে লাগলেন ভারতীয়রা, জবাবে কী করলেন পাক ক্রিকেটার, দেখুন ভিডিও
এশিয়া কাপ ২০১৮ সুপার ফোর ভারত বনাম পাকিস্তান ম্যাচ চলাকালীন ভারতীয় ভক্তরা তাঁকে 'জিজু' বলে ডাকার জবাবে শোয়েব মালিক তাদের দিকে হাত নাড়লেন। দেখুন ভিডিও।
এশিয়া কাপে দুরন্ত ফর্মে আছেন পাকিস্তানি ব্যাটসম্যান শোয়েব মালিক। বর্তমান পাকিস্তান দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় তিনি। রবিবারও ভারতের বিরুদ্ধে চমতকার ৭৮ রানের ইনিংস খেলেছেন তিনি। কিন্তু ভারতের গব্বর আর হিটম্যানের সৌজন্যে তাঁর সেই প্রচেষ্টা জলে গিয়েছে। কিন্তু এরপরেও সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে তিনি। ব্য়াটিংয়ের জন্য নয়, সম্পূর্ণ অন্য কারণে।
একটা সময় পাকিস্তানের ৫৮ রানে ৩ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে পাক ইনিংস গড়েছিলেন শোয়েব। অধিনায়ক শরফরাজ আহমেদের সঙ্গে মিলে তিনি ১০৭ রান যোগ করেছিলেন। পরে এই জুটিকে ভেঙে ভারতীয় বোলাররা পাকিস্তানের রানটাকে ২৩৭-এর বেশি বাড়তে দেননি।
এরপরই ব্য়াটিং করতে নেমে পাক বোলারদের সংহার করতে থাকেন দুই ভারতীয় ওপেনার। তাঁরা যখন মাঠের মাঝখানে সেই তাণ্ডব তালাচ্ছেন তখন বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন মালিক। গ্যালারিতে ছিলেন ভারতীয় সমর্থকরা। শোয়েবকে কাছাকাছি পেয়েই তাঁরা 'জিজু, জিজু, আপনা জিজু', বলে ডাকতে থাকেন।
তাঁদের নিরাশ করেননি পাক তারকা ক্রিকেটার। খেলার ফল নিয়ে দুশ্চিন্তার মধ্যেই তিনি তাঁর ভারতীয় 'শ্য়ালকদের' দিকে ঘুরে হেসে হাত নাড়েন। ২০১০-এ ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে বিবাহ করেছিলেন শোয়েব মালিক। ভারত পাকিস্তান উত্তেজক ম্যাচের আবহেও এই অসাধারণ প্রীতির একটুকরো ছবি দুই দেশের ক্রিকেট সমর্থকদেরই মন ছুঁয়ে গিয়েছে।
Found this video somewhere , and it's sooo cute. @realshoaibmalik 's (Jiju's) reply to fans. @MirzaSania #INDvPAK #PAKvIND #AsiaCup2018 pic.twitter.com/ZfmIYBvkgl
— Bhawna (@bhawnakohli5) September 23, 2018
এর আগে সানিয়া জানিয়েছিলেন তিনি শোয়েব মালিককে বাড়িতে মিস করছেন। ভারতীয় সমর্থকরা শোয়েবকে যে সম্মান দেখালেন তা নিশ্চয়ই টেনিস সুন্দরীর মনও ছুঁয়ে গিয়েছে।
Click it and Unblock the Notifications