এশিয়া কাপ ২০১৮, পাক সমর্থক গেয়েছিলেন ভারতের জাতীয় সঙ্গীত! রবিবার কী করবেন, দেখুন ভিডিও
এক পাকিস্তানী ফ্যান ভারতীয় জাতীয় সংগীত গাইছেন এই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সুপার ফোরের সংঘর্ষের জন্য তাঁর কী পরিকল্পনা তা তিনি প্রকাশ করেছেন।
বুধবার এশিয়া কাপের গ্রুপ পর্বের ভারত-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছিল এক অদ্ভুত দৃশ্য। এক দর্শক, তাঁর গায়ে পাকিস্তানের পতাকা জড়ানো। কিন্তু গাইছেন ভারতের জাতীয় সঙ্গীত। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়েছিল। রবিবার আরও এক ভারত-পাক ম্যাচের আগে জানা গেল তাঁর পরিচয়। তিনি জানিয়েছেন রবিবারের জন্য তাঁর আরও বড় পরিকল্পনা রয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ওই পাকিস্তানি সমর্থকের ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর তাঁর পরিচয় নিয়ে সকলেরই আগ্রহ ছিল। শনিবার তিনি নিজেই ওই ভিডিওর নিচে নিজেই জানান তাঁর নাম আদিল রাজ। সঙ্গে জানান, দুই দেশের মধ্যে শান্তি চেয়েই তিনি ভারতের জাতীয় সঙ্গীত গেয়েছেন।
এরপর এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, কয়েকজন ভারতীয় সমর্থক তাঁদের কাছাকাছি বসেছিলেন। পাকিস্তানের জাতীয় সঙ্গীত হওয়ার সময় তিনি লক্ষ্য করেছিলেন ওই ভারতীয়রা পাক জাতীয় সঙ্গীত হওয়ার সময় শ্রদ্ধায় উঠে দাঁড়িয়েছেন। সেষ হওয়ার পর তাঁরা হাততালিও দেন।
আদিল বলেছেন, এরপরই তাঁর মনে পড়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন ভারত শান্তির পথে এক পা বাড়ালে তাঁরা দুই পা বাড়াবেন। তাই এরপর ভারতের জাতীয় সঙ্গীত হওয়ার সময় তিনি তার সঙ্গে গলা মেলান (তাঁর কথায় তিনি যতটা পেরেছেন)।
কিন্তু ভারতের জাতীয় সঙ্গীতের কথাগুলো তিনি জানলেন কীভাবে? আদিল জানিয়েছেন ভারতের জাতীয় সঙ্গীত তিনি প্রথম শুনেছিলেন একটি বলিউড সিনেমায়। আর প্রথম শুনেই তাঁর রোম খাঁড়া হয়ে গিয়েছিল। সেই থেকে কথাগুলো তাঁর মনে রয়ে গিয়েছিল।
Some Indian fans were sitting with us in our enclosure. When our national anthem was played, I saw how they stood in respect & also clapped for it: Adil Taj, Pakistani cricket fan who was seen singing Indian national anthem before India-Pakistan match in Asia Cup on 19 Sept pic.twitter.com/Tey55NzRlR
— ANI (@ANI) September 22, 2018
I sang Pak anthem&tried my best when Indian anthem was played. Pak fans listened to it respectfully. It was small gesture towards peace...Plan on carrying both flags tomorrow: Adil Taj, Pak cricket fan who was seen singing Indian national anthem before India-Pak match in Asia Cup pic.twitter.com/SkCe0qDUVb
— ANI (@ANI) September 22, 2018
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়
Click it and Unblock the Notifications