এশিয়া কাপ, পাকিস্তানের বিরুদ্ধে ১১৬ রানেই গুটিয়ে গেল হংকং
এশিয়া কাপ ২০১৮-এর পাকিস্তান বনাম হংকং ম্যাচে ১১৬ রানেই গুটিয়ে গেল হংকং।
একটি দল এই বছরের শুরুতেই একদিনের ক্রিকেট খেলার স্থায়ী ছাড়পত্র হারিয়েছে। আরেকটি দলে রয়েছে বিশ্বমানের বোলিং। একেবারেই ডেভিড বনাম গোলায়াথের যুদ্ধ। তাতে অপ্রত্য়াশিত কিছু ঘটল না। ৩৭.১ ওভার খেলে মাত্র ১১৬ রানেই পাকিস্তানের বিরুদ্ধে গুটিয়ে গেল হংকং। এই স্কোরই দুবাইয়ের মাঠে কোনও দলের করা সর্বনিম্ন স্কোর।

হংকংয়ের উইকেট পড়া শুরু হয়েছিল ওপেনার নিজাকত খানের রান আউট দিয়ে। শেষ হয় এহসান নওয়াজের আউট হওয়ার মধ্য দিয়ে। শক্তিশালী পাক বোলিং আক্রমণের সামনে কখনই স্বস্তিতে ছিলেন না হংকংয়ের খেলোয়াড়রা। শুরুর থেকেই পাক পেসারদের সামনে গুটিয়ে ছিলেন তাঁরা। সেভাবে পার্টনারশিপই গড়ে ওঠেনি।
ইনিংসে মাত্র একবারই প্রতিরোধ গড়ে তুলতে পেরেছিল হংকং। সেই সময় ব্যাট করছিলেন কিঞ্চিত শাহ ও আইজাজ খান। কিঞ্চিত ৫০ বলে ২৬ করে যান, আইজাজ করেন ৪৭ বলে ২৭। দুজনে ৫৩ রানের জুটি গড়েছিলেন। ওই একসময়ই মনে হয়েছে, হংকং আইসিসির একদিনের ম্যাচ খেলার স্থায়ী ছাড়পত্র পেতে আগ্রহী।ওইরকম এরও একটি-দুটি জুটি গড়তে পারলে পাকিস্তানের বিরুদ্ধে কিছুটা হলেও প্রতিরোধ গড়ার মতো রান করতে পারত হংকং।
তবে বলার মতো বিষয় হল ভাল বল করলেও এই ম্য়াচে কিন্তু একটিও উইকেট তুলতে পারেননি ভয়ঙ্কর পাক পেসার মহম্মদ আমির। উসমান খানের নামে ৩ উইকেট পেয়েছেন। তিনিই উইকেটে দাঁড়িয়ে যাওয়া আইজাজ খানকে ফেরান। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন হাসান আলি ও শাদাব খান। ১টি উইকেট পেয়েছেন ফহীম আশরাফ।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications