এশিয়া কাপ, টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিল পাকিস্তান, দেখে নিন দু'দলের প্রথম এগারো
এশিয়া কাপ ২০১৮ ভারত বনাম পাকিস্তান ম্যাচে টসে জিতে আগে ব্য়াট করার সিদ্ধান্ত নিল পাকিস্তান।
এশিয়া কাপের গ্রুপ স্টেজের ভারত বনাম পাকিস্তান হাইভোল্টজ ম্য়াচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদ। পাক দল অপরিবর্তিত থাকলেও ভারতীয় দলে দুটি পরিবর্তন করা হয়েছে। শর্দুল ঠাকুর ও খলিল আহমেদের পরিবর্তে দলে এসেছেন হার্দিক পাণ্ড্য ও জসপ্রিত বুমরা। তবে দলে নেই লোকেশ রাহুল।
পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদ বলেছেন, পিচ দেখে তাঁদের ভাল ব্যাটিং পিচ বলে মনে হয়েছে। তাই তারা আগে ব্যাট করে ভারতের সামনে বড় স্কোর ছুঁড়ে দিতে চান। দলে কোনও পরিবর্তন তারা করেনি। গত কয়েক ম্যাচে উইকেট না পেলেও মহম্মদ আমিরের উপরই আস্থা রেখেছেন সরফরাজ। তিনি জানান, তাঁদের লক্ষ্য অন্তত ২৮০ রানের লক্ষ্য মাত্রা দেওয়া।
Pakistan wins the toss and elects to bat first against #TeamIndia.
Follow the game here - https://t.co/H8h8njTuZ9 #INDvPAK pic.twitter.com/UQMWzedVsP
— BCCI (@BCCI) September 19, 2018
দেখে নেওয়া যাক দুই দলের প্রথম এগারো -
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, আম্বাতি রায়ডু, দীনেশ কার্তিক, এমএস ধোনি(উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পাণ্ড্য, ভূবনেশ্বর কুমার, কূলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ।
পাকিস্তান: ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, আসিফ আলি, শাদাব খান, ফহিম আশরাফ, মহম্মদ আমির, হাসান আলি, উসমান খান শিনওয়ারি।
Click it and Unblock the Notifications