এশিয়া কাপ, টসে জিতে কোহলিহীন ভারতকে ব্যাটিং করতে পাঠালো হংকং

এশিয়া কাপ ২০১৮ ভারত বনাম হংকং ম্যাচে টসে জিতে বোলিং নিল হংকং। 
 

দুবাই-এর প্রবল গরমেও ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে হংকং বোলিং করার সিদ্ধান্ত নিল। আরব আমিরশাহিতে প্রতিদিনই বিরেল ৫টা থেকে খেলা শুরু হচ্ছে। সেখানে মাঝে মাঝে তাপমাত্রা ৪৩ ডিগ্রিতে পৌঁছচ্ছে। এই অবস্থায় এতদিন অবধি প্রতিটি ম্যাচেই টসজয়ী দলকে আগে ব্যাট করতে দেখা গিয়েছে।

এশিয়া কাপ, টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত হংকংয়ের

হংকংয়ের এই সিদ্ধান্ত বিস্মিত করেছে ক্রিকেট বিশেষজ্ঞদের। তবে এদিন হারলেই হংকং বিদায় নেবে এশিয়া কাপ তথা একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে। প্রথম ম্যাচে তারা পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১১৬ রানে অলআউট হয়ে গিয়েছিল।

তুলনায় তাদের বোলারদের বিশেষ করে স্পিনারদের অনেক বেশি ভাল পারফর্ম করতে দেখা গিয়েছিল। সেই কারণেই হাতে বাকি থাকা শেষ একদিনের আন্তর্জাতিকে তারা আগে বল করে নিতে চাইছে। কিন্তু ভারতের এই শক্তিশালী ব্যাটিংয়ের বিরুদ্ধে তাদের এই স্ট্র্যাটেজি বুমেরাং হয়ে যেতে পারে।

ভারতের পক্ষে অবশ্য হংকংয়ের এই সিদ্ধান্ত শাপে বর পাওয়ার মতো। পাকিস্তান ম্যাচের আগেই নিজেদের ব্যাটিংকে ঝালিয়ে নেওয়ার ভাল সুযোগ পেল কোহলি বিহীন ভারতের ক্রিকেট দল। বুধবারের ম্যাচের আগে ব্যাটিং লাইনআপ ঠিক করে নেওয়ার এই পড়ে পাওয়া সুযোগকে তারা কতটা কাজে লাগাতে পারে সেটাই দেখার।

এদিনের ম্যাচে ভারতের হয়ে অভিষেক ঘটছে বাঁহাতি তরুণ পেসার খলীল আহমেদের। টসের আগে খলীলের হাতে ওয়ানডে টুপি তুলে দেন অধিনায়ক রোহিত শর্মা। প্রত্য়াশা মতোই দলে রয়েছেন চোট সারিয়ে ফেরা ভূবনেশ্বর কুমার। তবে এই ম্যাচে বুমরাকে বিশ্রাম দিয়ে দেখে নেওয়া হচ্ছে শর্দুল ঠাকুরকে। দলে সুযোগ দেওয়া হয়েছে কেদার যাদবকে। ধোনি থাকা সত্ত্বেও বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই সুযোগ পেয়েছেন দীনেশ কার্তিকও। মনীশ পাণ্ডে প্রথম ম্যাচে দলে নেই।

দেখে নেওয়া যাক দুই দলের প্রথম এগারো -

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, আম্বাতি রায়ডু, দীনেশ কার্তিক, কেদার যাদব, এমএস ধোনি (উইকেটরক্ষক), কুলদীপ যাদব, শর্দুল ঠাকুর, ভূবনেশ্বর কুমার, কে খলীল আহমেদ, যুজবেন্দ্র চাহাল।

হংকংঃ নিজাকত খান, অংশুমান রথ (অধিনায়ক), বাবর হায়াত, ক্রিস্টোফার কার্টার, কিঞ্চিত শাহ, এহসান খান, আইজাজ খান, স্কট ম্যাককেনি (উইকেটরক্ষক), তানভির আফজল, এহসান নওয়াজ, নাদিম আহমেদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+