Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এশিয়া কাপ, প্রথম রুদ্ধশ্বাস ম্যাচেই খটাখটি, আইসিসির জরিমানার কবলে ৩ ক্রিকেটার

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের জন্য পাকিস্তানের হাসান আলি ও আফগানিস্তানের আসগর আফগান ও রশিদ খানকে জরিমানা করা হয়েছে।

এশিয়া কাপে এখনও অবধি একটিই ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে। আফগানিস্তানের ২৫৭ রানের চ্যালেঞ্জ পাকিস্তান শেষ ওভারে টপকাতে পারে। শুক্রবার আবুধাবির সেই ম্যাচে উত্তেজনা ছিল চরমে। ফলে মাঠের মধ্যেও ক্রিকেটাররা অতিরিক্ত আবেগ প্রকাশ করে ফেলেন।

এশিয়া কাপ, আইসিসির জরিমানার কবলে ৩ ক্রিকেটার

তবে তাঁদের মধ্যে তিনজন মাত্রা ছাড়িয়েছেন বলে মনে করেছেন আইসিসির ম্যাচ রেফারি। পাকিস্তানের জোরে বোলার হাসান আলি এবং আফগান ক্যাপ্টেন আসদর আফগান ও স্পিনার রশিদ খান - এই তিনজনের ম্যাচ ফি-র ১৫ শতাংশ করে জরিমানা করা হয়েছে। আইসিসির আচরণবিধির লেভেল-১ লঙ্ঘন করার জন্য তাদের একটি করে ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।

Pakistan's Hasan Ali, and Afghanistan duo Asghar Afghan and Rashid Khan have been fined 15% of their match fees for Level 1 breaches of the ICC Code of Conduct.

➡️ https://t.co/ZuGgwn79vx pic.twitter.com/dJSphp1saC
— ICC (@ICC) September 22, 2018

শুক্রবার আবু ধাবিতে আফগান ইনিংসের ৩৩তম ওভার করছিলেন পাক ফাস্ট বোলার হাসান আলি। হাশমতুল্লার একটি শট আটকে হাসান তাঁর শরীর লক্ষ্য করে বল ছোঁড়ার ভয় দেখান। এর কয়েক ওভার পরেই হাসানকে কাঁধ দিয়ে ধাক্কা মারেন আসগর আফগান।

আর রশিদ আচরণবিধি ভঙ্গ করেন একেবারে ম্যাচের শেষ অংশে। পাক ইনিংসের তখন ৪৭-তম ওভার চলছে। উত্তেজনা চরমে। সেই সময়ই রশিদের বলে তুলে মারতে গিয়ে আউট হন পাক ব্যাটসম্যান আসিফ আলি। এরপরই আসিফকে লক্ষ্য করে আঙুল দিয়ে প্যাভিলিয়নে ফেরার ইঙ্গিত করেছিলেন রশিদ। এতে মাঠে ঝামেলা বাধতে পারত বলে মনে করেছেন ম্যাচ রেফারি।

তিনজনেই অপরাধ স্বীকার করে নেওয়ায় কোনও শুনানি হবে না। হাসান ও রশিদ এই প্রথম কোনও ডিমেরিট পয়েন্ট পেলেন। কিন্তু আফগান অধিনায়ক ২০১৭ সালে আম্পায়ের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে বিপাকে পড়েছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+