ভয়ে পালিয়েছেন কোহলি - প্রাক্তন পাক ক্রিকেটারের আজগুবি দাবি, মোক্ষম জবাব দিলেন গম্ভীর
প্রাক্তন পাক ক্রিকেটার তানভীর আহমেদ দাবি করেছেন, পাকিস্তানকে খেলার ভয়ে কোহলি 'পালিয়ে গেছেন'। জবাবে গৌতম গম্ভীর, কোহলিকে নিয়ে এই ধরণের মন্তব্য করার তাঁর আদৌ যোগ্যতা আছে কিনা, তা নিয়েই প্রশ্ন তুলেছেন।
রবিবার এশিয়া কাপে আরও এক ভারত-পাক ম্যাচ। প্রথম ম্যাচে ভারত একপেশে জিতেছে। তৃষ্ণা মেটেনি ক্রিকেট সমর্থকদের। রবিবারের ম্যাচে লড়াই দেখার আশা করছেন তাঁরা। কিন্তু তার আগেই ফের সিরিজে বিরাট কোহলি না খেলা নিয়ে খোঁচা মারতে গেলেন এক প্রাক্তন পাক ক্রিকেটার। মোক্ষম জবাবে তাঁকে ঘায়েল করলেন গৌতম গম্ভীর।

গম্ভীর যখন জাতীয় দলের হয়ে খেলতেন তখন ভারত-পাক ম্যাচে অনেকসময়ই তাঁকে পাক ক্রিকেটারদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়তে দেখা গিয়েছে। মাঠের বাইরেও সেই ধারাই অব্যাহত থাকল। এক টিভি চ্যানেলে বিতর্কে অংশ নিয়েছিলেন গম্ভীর ও প্রাক্তন পাক ক্রিকেটার তানভির আহমেদ। তানভির দাবি করেন এশিয়া কাপে ভারত অধিনায়ক বিরাট কোহলি বিশ্রাম নেননি, আসলে পাকিস্তানের বিপক্ষে খেলার ভয়ে পালিয়েছেন।
তানভির বলেন, 'আমার তো মনে হয় বিরাট কোহলি পালিয়েছে। ইংল্যান্ডে ও পুরো সিরিজ খেলেছে। টেস্ট সিরিজে ওর পিঠের সমস্যা হয়, তারপরেও পুরো সিরিজ খেলেছে। যদি কেউ নিজের দেশের জন্য ইংল্যান্ড সিরিজ খেলতে পারে তখন এশিয়া কাপের মতো বড় সিরিজেও খেলতে পারত। আসলে ও জানত এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে। একবার নয়, তিনবার। তাই এভাবে পালিয়েছে।'
এর মোক্ষম জবাব দেন গৌতম গম্ভীর। তিনি রীতিমতো তানভিরের মর্যাদায় আঘাত করেন। প্রশ্ন তোলে আদৌ কি বিরাট কোহলি সম্পর্কে মন্তব্য করার যোগ্যতা আছে তানভিরের? গম্ভীর বলেন, 'বিরাট কোহলির নামের পাশে ৩৫-৩৬টি শতরান রয়েছে। তানভির তো বোধহয় ৩৫টা ম্যাচই খেলেনি।'
এমনিতে বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীরের খুব সুসম্পর্ক আছে বলে জানা নেই। আইপিএল চলাকালীন তাদেরকে মাঠেই ঝামেলায় জড়িয়ে পড়তে দেখা গিয়েছিল। কিন্তু মাঠে হোক কি টিভি স্টুডিয়োতে, প্রতিপক্ষ পাকিস্তান হলে গম্ভীর কখনই ছেড়ে কথা বলবেন না।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications