বিশ্বকাপ দলের দৌড়ে ফিরলেন রবীন্দ্র জাদেজা, প্রত্যাবর্তন নিয়ে কী বলছেন তিনি
বাংলাদেশের বিরুদ্ধে ভাল পারফরম্যান্সের কারণে বিশ্বকাপের জাতীয় দলে থাকার দৌড়ে ফিরে এলেন রবীন্দ্র জাদেজা।
৪৮০ দিন পর একদিনের আন্তর্জাতিক ম্যাচে নেমেই ১০ ওভার বল করে মাত্র ২৯ রান দিয়ে তুলে নিলেন ৪ উইকেট। জাদেজা জানিয়েছেন তাঁর কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত এটি।
অদ্ভুত সমাপতন! আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তাঁর সঙ্গে ভুল বোঝাবুঝিতেই সেই ম্যাচে দারুণ ছন্দে ব্যাট করা হার্দিক পাণ্ডিয়া আউট হয়ে গিয়েছিলেন। আর তাতেই নির্বাচকদের ব্যাড বুকে চলে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। তারপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খারাপ পারফরম্যান্স। সেই থেকে আর দলে সুযোগ পাননি।
এশিয়া কাপে হঠাত করেই দলে ডাক পেলেন সেই হার্দিক পাণ্ডিয়া চোট পেয়ে সিরিজের বাইরে চলে যাওয়াতেই। বৃহস্পতিবার পৌঁছলেন দুবাই। আর শুক্রবারই নেমে পড়লেন মাঠে। প্রথম সুযোগেই বাজিমাত করে ছাড়লেন তিনি।
Is there a better way to celebrate your comeback? Ravindra Jadeja comes back into the ODI side after more than an year and does this #INDvBAN #AsiaCup019 pic.twitter.com/7p8jyHsMM7
— AsianCricketCouncil (@ACCMedia1) September 21, 2018
'I will always remember this comeback' – @imjadeja
In his first ODI since July 2017, Jadeja returned a brilliant 4/29 against 🇧🇩 in the #AsiaCup.
Here's what he had to say! 👇https://t.co/9Fd4Adx43p pic.twitter.com/M5eOg903WV
— ICC (@ICC) September 22, 2018
সামনেই আসছে আইসিসি বিশ্বকাপ ২০১৯। তার দল গঠনের প্রক্রিয়া চলছে। এশিয়া কাপেও বিভিন্ন খেলোয়াড়কে দেখে নিচ্ছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে জাদেজার পারফরম্যান্স নিঃসন্দেহে তাঁকে বিশ্বকাপ দলের দৌড়ে ফিরিয়ে এনেছে। তবে এখনই অতদূরের কথা ভাবতে চান না এই অলরাউন্ডার।
তিনি বলেন, 'বিশ্বকাপ এখনও অনেক দূরে। তার আগে ভারত অনেক ম্যাচ খেলবে। আমি দলে থাকব কি না বলতে পারব না। যখনই সুযোগ পাব বাংলাদেশ ম্যাচের মতোই পারফর্ম করাটাই আমার একমাত্র লক্ষ্য।'
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?
Click it and Unblock the Notifications