এশিয়া কাপ ২০১৮ - দুবাইয়ের অনুশীলনের ফাঁকে আড্ডায় ধোনি ও শোয়েব মালিক, দেখুন ভিডিও

এশিয়া কাপ ২০১৮ শুরু হওয়ার আগে দুবাইতে অনুশীলনে দেখা হয়ে গেল ভারত ও পাকিস্তানের দুই প্রাক্তন অধিনায়ক ধোনি ও শোয়েব মালিকের। ১৯ সেপ্টেম্বর দুই দল একে অপরের মুখোমুখি হবে।

এশিয়া কাপ খেলতে ভারত-পাকিস্তান - দুই দলের অধিকাংশ ক্রিকেটাররা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন আরব আমিরশাহি'তে। সেখানে দুবাইতে অনুশীলন চলাকালীন ভারত ও পাকিস্তানের দুই প্রাক্তন অধিনায়ককে দেখা গেল নিজেদের মধ্যে গল্পগুজব করতে।

দুবাইয়ের অনুশীলনের ফাঁকে ধোনি ও শোয়েব মালিকের আড্ডা

মাঠের মধ্যে কেউ কাউকে ছেড়ে কথা বলে না। কিন্তু মাঠের বাইরে কিন্তু বরাবরই ভারত-পাকিস্তান দুই দেশের ক্রিকেটারদের মধ্যে সদ্ভাব দেখা গিয়েছে। সেই ছবিই আরও একবার দেখা গেল দুবাইয়ের মাঠে।

#WATCH: Mahendra Singh Dhoni and Shoaib Malik meet during practice in Dubai ahead of #AsiaCup2018. India and Pakistan to play each other on September 19. pic.twitter.com/KGchi5qilJ
— ANI (@ANI) September 14, 2018

ভারত বনাম পাকিস্তান ক্রিকেট ম্যাচের দিকে যত মানুষের চোখ থাকে, বিশ্বের আর কোনও ক্রীড়া প্রতিযোগিতার আর কোনও ম্যাচেই তত মানুষ চোখ রাখেন না। আবার আসছে সেই ম্যাচ। এশিয়া কাপেই ২ থেকে ৩ বার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই দেশের।

দুই দলই এবার রয়েছে একই গ্রুপে। ১৬ সেপ্টেম্বর হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করছে পাকিস্তান। একই প্রতিপক্ষের সঙ্গে ১৭ তারিখ ভারত তার প্রথম ম্যাচ খেলবে। আর তার একদিন পরই অর্থাত ১৯ তারিখই মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এরপর সুপার ফোর স্তরেও তারা নিশ্চিতভাবে মুখোমুখি হবে। তবে আয়োজক থেকে ব্রডকাস্টার, ফ্যান থেকে ক্রিকেটার - সবাই চাইছেন ফাইনালেও আরও একবার পরস্পরের মুখোমুখি হোক এই দুই দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+