এশিয়া কাপ ২০১৮, ভারতের হয়ে ২০০তম টস করতে এলেন ধোনি! বললেন 'নিয়তি'
এশিয়া কাপ ২০১৮ সুপার ফোরের ভারত বনাম আফগানিস্তান ম্যাচে মহেন্দ্র সিং ধোনি ২০০তম ম্যাচে ভারতের অধিনায়কত্ব করছেন। তিনি বললেন এটা নিয়তি।
একটি দল উঠে গিয়েছে এশিয়া কাপের ফাইনালে, আরেকটি দল ছিটকে গিয়েছে কাপের লড়াই থেকে। এইরকম একটি নিয়মরক্ষার ম্যাচের শুরুতেই চমক। ৬৯৬ দিন পর ভারতীর দলের হয়ে টস করতে মাঠে এলেন মহেন্দ্র সিং ধোনি। আর এভাবেই তিনি সম্পূর্ণ করলেন ভারত অধিনায়ক হিসেবে তাঁর ২০০তম একদিনের ম্যাচ।
টস করতে এসে কী বললেন তিনি? 'আমাদের দুই ওপেনারকেই বিশ্রাম দেওয়া হয়েছে। ভূবি, বুমরা এবং চাহালও খেলছে না। বেঞ্চের শক্তি গুরুত্বপূর্ণ। ভারতের কিন্তু সেখানে প্রতিভা আছে। আর ভারতের হয়ে ২০০ ম্যাচে অধিনায়কত্ব করা, এটা ভাগ্যে ছিল।'
M S Dhoni leading the Indian team as captain for the 200th time in ODIs! He stands 3rd in the list of most matches captained by any player in this format!#INDvAFG #AsiaCup2018 pic.twitter.com/DL2urJhQBw
— AsianCricketCouncil (@ACCMedia1) September 25, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এদিন ভারতীয় দলে পাঁচ-পাঁচটি পরিবর্তন করা হয়েছে। স্কোয়াডে আছেন অথচ টুর্নামেন্টে খেলার সুযোগ পাননি, এমন সবাইকে আজ খেলানো হচ্ছে। অভিষেক হয়েছে দীপক চাহারের। তাঁর হাতে একদিনের ম্য়াচের ভারতীয় দলের টুপি তুলে দেন প্রধান কোচ রবি শাস্ত্রী। এছাড়া দলে এসেছেন লোকেশ রাহুল, মনীশ পাণ্ডে, সীদ্ধার্থ কল, ও খলিল আহমেদ।
MS Dhoni - 200th ODI as Captain of #TeamIndia 😎#INDvAFG pic.twitter.com/4PWQNzVgiA
— BCCI (@BCCI) September 25, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>ট্রফি জয়ের দিক থেকে ধোনি ভারতের সর্বকালের সেরা অধিনায়ক। তাঁর দখলেই একমাত্র দু-দুটি বিশ্বকাপ আছে। অধিনায়ক হিসেবে প্রথম টুর্নামেন্ট তিনি খেলেছিলেন ২০০৭ সালে। দক্ষিণ আফ্রিকায় প্রথম টি২০ বিশ্বকাপে তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দেন, এবং ট্রফি জেতে ভারতীয় দল। এরপর ২০১১ সালে দেশের মাটিতে একদিনের আন্তর্জাতিক ম্য়াচের বিশ্বকাপও ভারত জেতে তাঁর নেতৃত্বে।
Captain Cool is back!
Some changes for India means Rohit Sharma rests and MS Dhoni once again takes the reins! His 200th ODI as captain.
He's lost the toss and Afghanistan are batting, while Deepak Chahar makes his debut.
 #INDvAFG LIVE ⬇️https://t.co/QOBmNShq3d#AsiaCup pic.twitter.com/OUXFy0KsJ3
— ICC (@ICC) September 25, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এরপর তাঁর নেতৃত্বে ২০১৩ সালে ইংল্যান্ডে আয়োজিত আইসিসি চাম্পিয়ন্স ট্রফিও জেতে ভারত। এখনও অবধি কোনও ক্রিকেটার অধইনায়ক হিসেবে আইসিসির সীমিত ওভারের তিনটি ট্রফিই জিততে পারেননি। টেস্টেও তাঁর নেতৃত্বে ভারতীয় দল প্রথমবার এক নম্বর দলের শিরোপা দখল করেছিল।
The captains have made their way to the center for the toss!
Afghanistan have won the toss and they have decided to bat first!#INDvAFG #AsiaCup2018 pic.twitter.com/NqOWqNYkUE
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>কালক্রমে ২০১৫ সালের অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন ধোনি টেস্ট থেকে অবসর নেন। নেতৃত্বের ভার গিয়েছিল বিরা কোহলির হাতে। এক বথর পর আরও একটি টি২০ বিশ্বকাপের পর তিনি সীমিত ওভারের নেতৃত্বও বিরাটের হাতে তুলে দিয়েছিলেন। কাকতালীয় ভাবে সোমবারই ছিল ধোনির নেতৃত্বে প্রথম টি২০ কাপ জেতার ১১ বছর পূর্তি। তার একদিন পরেই ফের ভারতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা গেল ধোনিকে।
এদিনের ভারতের প্রথম একাদশ -
ভারত: লোকেশ রাহুল, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), আম্বাতি রায়ডু, দীনেশ কার্তিক, মনীশ পাণ্ডে, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, কূলদীপ যাদব, খলিল আহমেদ, সিদ্ধার্থ কল।
Click it and Unblock the Notifications