এশিয়া কাপ, আরও এক উত্তেজক ম্যাচ, টসে জিতে আগে ব্যাট করছে আফগানিস্তান

এশিয়া কাপ ২০১৮ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচে টসে জিতে আগে ব্য়াট করার সিদ্ধান্ত নিল আফগানরা।
 

আবু ধাবিতে এশিয়া কাপের বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্য়াচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন আফগান অধিনায়ক আশগর আফগান। তিনি জানিয়েছেন উইকেট দেখে তাঁদে ব্যাটিংয়ের জন্য উপযুক্ত মনে হয়েছে। তাঁরা ২৫০-এর কাছাকাছি স্কোর করতে চান। বাংলাদেশ অধিনায়ক মোর্তাজা জানিয়েছেন তাঁরাও আগে ব্যাট করতে চেয়েছিলেন।

এশিয়া কাপ, টসে জিতে আগে ব্যাট করছে আফগানিস্তান

শ্রীলঙ্কা ম্যাচের থেকে আফগানিস্তান দলে একটিই পরিবর্তন করা হয়েছে। নাজিবুল্লা জাদরানের বদলে খেলছেন সামিউল্লাহ শেনওয়ারি।

অপরদিকে আগের ম্যাচে হাত ভেঙে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন বাংলাদেশ ব্য়াটিংয়ের প্রধান ভরসা ওপেনার তামিম ইকবাল। তার সঙ্গে বাংলাদেশ এদিন বিশ্রাম দিয়েছে আগের ম্যাচের নায়ক মুশফিকুর রহমান ও জোরে বোলার মুস্তাফিজুরকে। তাঁদের তামিমের জায়গায় এদিন বাংলাদেশ দলের হয়ে অভিষেক হচ্ছে নাজিমুল হোসেন শান্ত-র। অভিষেক হচ্ছে জোরে বোলার আবু হায়দার রনিরও। এছাড়াও প্রথম এগারোয় সুযোগ পেয়েছেন মোমিনুল হক।

দেখে নেওয়া যাক দুই দলের প্রথম এগারো -

বাংলাদেশ: লিট্টন কুমার দাস (উইকেটরক্ষক), নাজিমুল হোসেন শান্ত, মোমিনুল হক, মহম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াধ, মোসাদ্দেক হোসেন, মেহিদি হাসান, মাশরাফে মোর্তাজা (অধিনায়ক), আবু হায়দার রনি, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান: মহম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), ইহসানুল্লা জানাত, রহমত শাহ, আশগর আফগান (অধিনায়ক), হাসমতুল্লা শহিদি, সামিউল্লাহ শেনওয়ারি, মহম্মদ নবি, গুলবদন নইব, রশিদ খান, আফতাব আলম, মুজিবুর রহমান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+