এশিয়া কাপ, অষ্টম উইকেটে ৫৬ বলে ৯৭! বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিল আফগানিস্তান

এশিয়া কাপ ২০১৮, বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৫৫ রান তুলল আফগানিস্তান।

আবু ধাবিতে এশিয়া কাপের বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্য়াচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ২৫০ এর কাছাকাছি রান করার কথা বলেছিলেন আফগান অধিনায়ক। কার্যক্ষেত্রে তাদের অষ্টম উইকেটের পার্টনারশিপের ৫৬ বলে ৯৭ রানের সৌজন্যে তারা ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৫ রান তুলল। ৩২ বলে দুরন্ত সেঞ্চুরি করলেন তাদের বিখ্যাত স্পিনার রশিদ খান।

বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে গিল আফগানিস্তান

একটা সময় ৪১ ওভারে আফগানিস্তানের স্কোর ছিল ৭ উইকেট হারিয়ে ১৬০। সেখান থেকে সম্ভবত কেউ ভাবেননি আর একটিও উইকেট না হারিয়ে তারা শেষ ৯ ওভারে ২৫৫ রানে পৌঁছবে। ভেবেছিলেন হয়ত একমাত্র রশিদ খান। ক্রিকেট বিশ্বে আফগানিস্তান ক্রিকেট বললে এতদিন এই রশিদ খানকেই চিনত লোকে।

সারা বিশ্বেই বিভিন্ন টি২০ লিগে খেলে বেড়ান এই দুর্ধর্ষ অফস্পিনার। আজ ই তিনি ২০ বছরে পা দিলেন। আর জন্মদিনে তাঁর নিজেকে উপহার মাত্র ৩২ বলে করা ৫৭ রান। অষ্টম উইকেটে তাঁকে যোগ্য সঙ্গত দেন আরেক স্পিনার গুলবদিন নইব (২৮ বলে ৪২)। এছাড়া আফগান ইনিংসে বড় রান করেছেন মহম্মদ শাহজাদ (৩৭) ও ৪ নম্বরে নামা হাসমতুল্লা শহিদি (৫৮)। তবে তাঁরা অনেক বল নষ্ট করেছেন।

আফগানিস্তানের শক্তিশালি স্পিন আক্রমণের সামনে কিন্তু এই রানটা তাড়া করা সহজ হবে না। এদিন অবশ্য ওই ৪১ ওভারের আগে অবধি বেশ ভাল বল করেন বাংলাদেশী বোলাররা। তাঁদের মধ্যে সেরা বোলিং করেছেন অলরাইন্ডার সাকিব আল হাসান (৪২-৪)। ২টি উইকেট পান অভিষেককারী আবু হায়দার রনি (৩২-১) ও আরেকটি উইকেট পেয়েছেন রুবেল হোসেন (৩২-১)।

এদিন স্বপ্নের অভিষেক ঘটে আবু হায়দার রনি-র। দ্বিতীয় ওভারেই তাঁকে বল করতে ডাকেন অধিনায়ক মোর্তাজা। আর ৪ বল পরেই তিনি তাঁর প্রথম আন্তর্জাতিক উইকেটটি পান ইহসানুল্লা জানাতকে তুলে নিয়ে। ৯ ওভার বল করে ৫০ রান দেন তিনি। তার পরের উইকেট আগের ম্যাচে দুরন্ত শতরান করা আফগান ব্যাটসম্যান রহমত শাহ। যার দৌলতে মাত্র ৬ ওভারের মধ্যেই আফগানিস্তানের ২৮ রানে ২ উইকেট পড়ে গিয়েছিল।

এরপর শাহজাদ ও শহিদি জুটি ২০ ওভার পর্যন্ত টেনে নিয়ে য়ান আফগান ইনিংসকে। গলের ৭৯ রানের মাথায় আইট হন শাহজাদ। তারপর থেকে নিয়মিত ব্যবধানে উইকেট পড়েছিল। বাংলাদেশ আফগানিস্তানকে খুব কম রানেই বেঁধে রাখবে আশা করা হয়েছিল। কিন্তু সব হিসেব পাল্টে দেন রশিদ খান ও গুলবদিন।

বাংলাদেশ ব্যাটিং লাইনআপে কিন্তু আজ তামিম ও মুশফিকুর নেই। ওপেন করবেন অভিষেককারী নাজমুল হোসেন শান্ত। এই অবস্থায় এই কড়া আফগান চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারেন কিনা বাংলাদেশীরা সেটাই দেখার। ম্যাচটি কিন্তু ভারত-পাক প্রতিদ্বন্দ্বিতার মতোই উত্তেজক হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+