Ashwin Retires: ভারতীয় দলে বড় আঘাত পেয়েই কি অশ্বিনের অবসর? রোহিতের জবাবে তুঙ্গে জল্পনা

Ashwin Retires: রবিচন্দ্রন অশ্বিন ব্রিসবেন টেস্টের পরই অবসরের কথা ঘোষণা করে দিলেন। সিরিজের মাঝপথেই তিনি দেশে ফিরে আসছেন কাল।

মেলবোর্ন ও সিডনি টেস্টের জন্য ভারতকে তাই অশ্বিনকে বাইরে রেখেই রণকৌশল সাজাতে হবে। প্রশ্ন উঠছে, পারথ টেস্টে বাদ পড়াতেই কি অবসর নিয়ে মনস্থির করে ফেলেন অশ্বিন?

Ashwin Retires

রোহিত শর্মা পারথে পৌঁছন প্রথম টেস্টের তৃতীয় দিনে। ভারত অধিনায়ক এদিন বলেন, অশ্বিন যে অবসর নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন তা তিনি জানতে পারেন পারথে গিয়েই। রোহিত বলেন, পারথে টেস্টের প্রথম তিন-চারদিন আমি তো ছিলাম না। তবে তখন থেকেই এই বিষয়টি অশ্বিনের মাথায় ছিল।

পারথে টেস্টের আগে সাংবাদিক বৈঠকে না এসে অশ্বিনকে সেন্টার উইকেটে বল করতে দেখা গিয়েছিল। দীর্ঘক্ষণ কথা হয় হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে। পিচ দেখে সবার শেষে মাঠ ছেড়েছিলেন। কিন্তু সেই টেস্টে অশ্বিনকে না খেলিয়ে ওয়াশিংটন সুন্দরকে খেলায় ভারত।

রোহিত বলেন, অবসর কেন আজ তিনি ঘোষণা করলেন, তার কারণ কী, এ সব নিয়ে সঠিক বলতে পারবেন অশ্বিনই। তিনি বুঝছেন, দল কী ভাবছে। কী ধরনের কম্বিনেশন আমাদের প্রয়োজন। এ দেশে আসার আগেও আমরা ঠিক করিনি কোন স্পিনারকে খেলানো হবে।

রোহিতের কথায়, আমরা ঠিক করেছিলাম কন্ডিশন অনুযায়ী সেরা একাদশ ঠিক করা হবে। পারথে গিয়ে অশ্বিনের পরিকল্পনার কথা যখন জানতে পারি তখন তাঁকে অন্তত দিন-রাতের টেস্ট অবধি থাকতে রাজি করিয়েছিলাম। যদিও ব্রিসবেন টেস্টে ভারত ব্য়াটিং গভীরতার কথা ভেবেই জাদেজাকে একাদশে রাখে, দাবি রোহিতের।

ভারত অধিনায়ক বলেন, অশ্বিন এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁর কারণ হতে পারে তিনি উপলব্ধি করেছেন যদি চলতি সিরিজে তাঁকে আর প্রয়োজন না হয়, তাহলে এখনই ক্রিকেটকে গুডবাই জানানো উচিত। সিরিজের মাঝপথে অবসর ঘোষণা অশ্বিনের ব্যক্তিগত সিদ্ধান্ত, তাঁকে মর্যাদা দেওয়ার কথাও বলেন রোহিত।

তবে এতে ধোঁয়াশা কাটছে না। অ্যাডিলেডে খেলতে অশ্বিনকে যখন রাজি করানো হয়েছিল, তখনও কি ভারতীয় টিম ম্যানেজমেন্ট বা বিসিসিআই জানত না এটাই অশ্বিনের শেষ টেস্ট হতে চলেছে? যদি জানতোই, তাহলে অশ্বিনের বিদায়ী টেস্টের জন্য প্রয়োজনীয় বন্দোবস্ত করা হলো না কেন?

আরও যে প্রশ্নগুলি উঠে আসছে, খেলার সম্ভাবনা থাকার পরেও পারথে বাদ পড়েই কি অবসরের বিষয়ে মনস্থির করেন অশ্বিন? রোহিতের কথায় দিন-রাতের টেস্টে খেলেন। তারপর ফের বাদ ব্রিসবেনে। তাতেই চূড়ান্ত সিদ্ধান্তটি নিয়ে ফেললেন? খানিকটা অভিমান সঙ্গী করেই কি বিদায় হলো কিংবদন্তির?

হেড কোচ গৌতম গম্ভীর কিংবা নির্বাচক প্রধান অজিত আগরকরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। তাঁদের কারণেই কি অশ্বিনের এমন বিদায়? যদি অশ্বিন তাঁদের পরিকল্পনার বাইরেই গিয়ে থাকেন, তাহলে কেন তাঁকে আগে তা জানানো হলো না? অস্ট্রেলিয়া যাওয়ার আগে বা সিরিজের আগেও তো সাংবাদিক বৈঠক ডেকে অশ্বিনকে বলানো যেত, এটাই তাঁর শেষ সিরিজ। বিদায়ী টেস্টে দেওয়া যেত যথাযোগ্য সম্মান।

রোহিতের কথায়, অশ্বিন নিজের সিদ্ধান্ত অনেক ভাবনাচিন্তা করেই নিয়েছেন। তাঁর এই গোটা প্রক্রিয়ায় দলের পূর্ণ সমর্থন ছিল। এ ব্যাপারে গম্ভীরের সঙ্গে রোহিতের কথাও হয়। রোহিতের এদিনের বক্তব্যে উঠে এসেছে তাঁদের দীর্ঘদিনের সম্পর্কের কথা। অনূর্ধ্ব ১৭-র সময় থেকে রোহিত অশ্বিনের সঙ্গে খেলেছেন বলে জানালেন।

রোহিত বলেন, তখন অশ্বিন ওপেনার ছিলেন। মাঝে কয়েক বছরের দূরত্ব। হঠাৎ তামিলনাড়ুর খবর নিতে গিয়ে দেখি অশ্বিন ৫ বা ৭ উইকেট নিয়েছেন। অবাক হয়েছিলাম। কারণ, আমি যখন তাঁর সঙ্গে খেলি তখন তিনি ছিলেন ব্যাটার। হঠাৎই বোলার হয়ে ইনিংসে পাঁচ উইকেট নেওয়া শুরু।

রোহিত বলেন, এরপর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা হলো। ২০১০ সাল থেকে সম্পর্ক ক্রমেই নিবিড় হয়েছে। একসঙ্গে অনেকদিন খেলেছি। তিনি দলের জন্য কী করেছেন তা নতুন করে বলার দরকার নেই। ভারতের অন্যতম সেরা ম্যাচ উইনার। যখনই সংকটে পড়েছে দল, আমরা অশ্বিনের উপর নির্ভর করেছি। তাঁর পারফরম্যান্স রেকর্ডেই স্পষ্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+